বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা: প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের কালিয়াকৈর হাইটেক সিটির লাখ টাকা মূল্যের তামার তার ও পাইপ চুরির ঘটনায় ৬ জন আটক তিতুমীর কলেজে ৫ম ‘মেমোরি লেন’ আর্ট প্রদর্শনী শুরু ‘No Competition’: Abhay Verma Roots For ‘Lovely Guy’ Ahaan Panday, Feels ‘Proud’ Of Aneet Padda | Exclusive | Bollywood News ‘You’re going to get in trouble’: Ex-India cricketer warns Yashasvi Jaiswal after ugly clash | Cricket News সরকারের কাজ দেখে বিচারের আহ্বান চিফ হুইপের উন্নত চিকিৎসাসেবায় প্রশিক্ষণ নিতে চীন যাচ্ছেন বিএমইউর ৭ চিকিৎসক ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪ স্নাতক পর্যন্ত মেয়েদের ফের উপবৃত্তি চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে শিক্ষার মান উন্নয়নে শ্রেণিকক্ষের পরিবেশসহ সার্বিক শিক্ষার মান পর্যবেক্ষণ করেন ইউএনও

Whatsapp-এর প্রাইভেসি পলিসি বিপদ বাড়াবে ইউজারদের, আদালতকে জানাল কেন্দ্র

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২২ মে, ২০২১
  • ৩৯৮ সময় দেখুন
Whatsapp-এর প্রাইভেসি পলিসি বিপদ বাড়াবে ইউজারদের, আদালতকে জানাল কেন্দ্র


Whatsapp-এর প্রাইভেসি পলিসি বিপদ বাড়াবে ইউজারদের, আদালতকে জানাল কেন্দ্র

হোয়াটসঅ্যাপের নতুন প্রাইভেসি পলিসির বিরুদ্ধে মামলা হওয়ায় কেন্দ্রের কাছে জবাব চেয়েছিল উচ্চ আদালত।

হোয়াটসঅ্যাপের নতুন প্রাইভেসি পলিসির বিরুদ্ধে মামলা হওয়ায় কেন্দ্রের কাছে জবাব চেয়েছিল উচ্চ আদালত।

#নয়াদিল্লি: হোয়াটসঅ্যাপের প্রাইভেসি পলিসি নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে কেন্দ্রীয় সরকার। এবার উচ্চ আদালতের দরজায় কড়া নেড়েছে কেন্দ্র। হোয়াটসঅ্যাপের নতুন প্রাইভেসি পলিসি-র জেরে সাধারণ মানুষের ডেটার অপব্যবহার হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে কেন্দ্র। ফলে ভারতে হোয়াটস অ্যাপের প্রাইভেসি পলিসি বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার দিল্লি হাইকোর্টকে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, নতুন এই পলিসি ইউজারদের বিপদ বাড়াতে পারে। তাই অবিলম্বে আদালতের কাছে হোয়াটসঅ্যাপের নতুন প্রাইভেসি পলিসি বাতিলের আবেদন জানিয়েছে কেন্দ্র।

শুক্রবার আদালতে কেন্দ্রে যে এফিডেবিট জমা করেছে তাতে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপের নতুন প্রাইভেসি পলিসি চালু হলে সাধারণ মানুষের ডেটা চুরি হওয়ার সম্ভাবনা বাড়বে। আদালত যেন অবিলম্বে সেই নতুন প্রাইভেসি পলিসি বাতিল করে। হোয়াটসঅ্যাপের নতুন প্রাইভেসি পলিসির বিরুদ্ধে মামলা হওয়ায় কেন্দ্রের কাছে জবাব চেয়েছিল উচ্চ আদালত। এদিন সেই জবাব আদালতকে জানাল কেন্দ্র।

হোয়াটসঅ্যাপ ইউজার্সদের ফেসবুকের সঙ্গে ডেটা ভাগাভাগি করতে হবে। না হলে 8 ফেব্রুয়ারির পর অ্যাকাউন্ট বন্ধ করা হবে, এমনই জানিয়েছিল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। তবে ইউজারদের প্রতিবাদের জেরে ১৫ মে পর্যন্ত হোয়াটস্যাপ-এর এই নীতির উপর স্থগিতাদেশ জারি হয়েছে। এর আগেও ডাক্তার সিমা সিং নামের একজন হোয়াটসঅ্যাপের এই নতুন প্রাইভেসি পলিসির বিরুদ্ধে আদালতে মামলা করেছিলেন। তাঁর দাবি ছিল, সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার জন্য কেন্দ্র যেন হস্তক্ষেপ করে। চারপাশের চাপে কি ভারতে হোয়াটসঅ্যাপের প্রাইভেসি পলিসি বাতিল হবে, এটাই এখন দেখার।

Published by:Suman Majumder

First published:



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর