সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

WhatsApp-এ এবার ২১৭টি নতুন ইমোজি, বাড়বে চ্যাটিংয়ের মজা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১৪ সময় দেখুন
WhatsApp-এ এবার ২১৭টি নতুন ইমোজি, বাড়বে চ্যাটিংয়ের মজা


#WhatsApp:  WhatsApp নিজের ব্যবহারকারীদের কথা মাথায় রেখে প্রতিনিয়ত আপডেট করে চলেছে। সম্প্রতি, ফটো এবং ভিডিও ফিচারের জন্য View Once অপশন এনেছিল। বর্তমানে WhatsApp-এ মাল্টি-ডিভাইজ সাপোর্ট ও এনক্রিপ্টেড ব্যাক আপ অপশন রয়েছে। শোনা গিয়েছে, আরও নতুন কিছু আনতে চলেছে Facebook-এর মালিকানাধীন এই সংস্থা। Android অ্যাপের বিটা ভার্সনের জন্য ইমোজিতে কিছু মজাদার আপডেট আসতে চলেছে, যা চ্যাটিংয়ের অভিজ্ঞতা আরও মজাদার করে তুলবে বলেই মনে করা হচ্ছে।

জনপ্রিয় ফিচার লিকার ওয়েবসাইট WABetaInfo-এর রিপোর্ট অনুযায়ী, WhatsApp নিজের ইমোজি পরিষেবায় বদল আনার পরিকল্পনা করছে। এই নিয়ে কর্তৃপক্ষ প্রত্যেকের সমর্থন জোগাড় করছে। বিশেষ করে Android গ্রাহকদের জন্য এই সুবিধা নিয়ে আসা হবে। এই বছরেই Apple লঞ্চ করেছে iOS 14। এতে ৫ ইঞ্চি ব্রাইটনেস যুক্ত নতুন কিছু ইমোজি রয়েছে। এর মধ্যে রয়েছে জ্বলতে থাকা হৃদয়, নিশ্বাস ছাড়া মুখ, বেঁধে রাখা হার্ট; এছাড়াও রয়েছে 13.1 আপডেটের আরও অনেক ইমোজি। যেহেতু এগুলি শুধুমাত্র Apple-এর জন্য করা হয়েছে তাই Android ব্যবহারকারীরা এগুলি এখনও হাতে পাননি। iOS 14.5 আপডেটে ব্যবহারকারীরা মোট ২১৭টি নতুন ইমোজি পেয়েছেন। এই সবগুলোই এবার অ্যান্ড্রয়েডে আসতে চলেছে বলে জানা গিয়েছে!

এপ্রিল মাসে Apple ইমোজির তিনটি প্রধান গ্রুপ নিয়ে আসে। প্রথম গ্রুপের মধ্যে রয়েছে দীর্ঘশ্বাস নেওয়া মুখ, মেঘের মধ্যে থাকা মুখ এবং সর্পিল চোখ। দ্বিতীয় গ্রুপে দু’টি নতুন হার্ট ভেরিয়েশন, মেনডিং হার্ট ও জ্বলন্ত হার্ট ইমোজি রয়েছে। তৃতীয় গ্রুপটি বেশ বৈচিত্র্যে ভরা, এর মধ্যে রয়েছে জেন্ডার কম্বিনেশন। রিপোর্ট অনুযায়ী, WhatsApp 2.21.16.10 বিটা ভার্সনে আপডেট করা থাকলে iOS ব্যবহারকারীদের পাঠানো ইমোজি দেখতে পাওয়া যাবে। তবে ইন-অ্যাপ ইমোজি পিকার থেকে পাঠালেই দেখতে পাওয়া যাবে, কিবোর্ড থেকে পাঠালে দেখা যাবে না। ইমোজিগুলি Android 12-র আপডেটে পাওয়া যাবে, যা আগামী মাসে Google লঞ্চ করবে বলে জানা গিয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর