জনপ্রিয় মেসেজিং অ্যাপ WhatsApp কিছু দিন আগেই চালু করেছিল তাদের পেমেন্ট সার্ভিস। এবার দিওয়ালির জন্য WhatsApp নিয়ে এসেছে আকর্ষণীয় ক্যাশব্যাক অফার। WhatsApp Pay সার্ভিসের মাধ্যমে প্রতিটি ট্রানজাকশনে দেওয়া হচ্ছে ৫১ টাকার ক্যাশব্যাকের সুবিধা (WhatsApp Pay Cashback Offer)। অর্থাৎ ইউজাররা WhatsApp Pay সার্ভিসের মাধ্যমে অন্য কাউকে ১ টাকা পাঠালেও, সে পেয়ে যাবে ৫১ টাকার ক্যাশব্যাকের সুবিধা।