হাজার হোক, বাজার সব সময়েই প্রতিযোগিতার! অতএব, প্রতিদ্বন্দ্বীরা যে সুবিধা ইউজারদের দিচ্ছে, তা না দিতে পারলে মান থাকে না! পাশাপাশি, হারাতে হয় ইউজারের একটা অংশও। সাত-পাঁচ বিবেচনা করে তাই এবার WhatsApp-এর তরফে আসতে চলেছে নতুন ফিচার, যা ফোন ছাড়াই ইউজারকে মেসেজ পাঠানো এবং রিসিভ করার সুবিধা দেবে।