WABetaInfo-র রিপোর্ট বলছে, WhatsApp অ্যাপ আপডেট নোটে এই পরিবর্তনের কথা জানিয়েছে। রিপোর্টে দাবি করা হয়েছে, অফিসিয়াল চেঞ্জলগ-এ WhatsApp উল্লেখ করেছে, ব্যবহারকারীরা যে বিষয়ে আগ্রহী, সেই বিষয়গুলি সম্পর্কে নতুন আপডেট ট্যাবের মাধ্যমেই জানতে পারবেন। ফলে পছন্দের Channels গুলি খুঁজে পেতে সুবিধা হবে।