এই মুহূর্তে ভারতে তো বটেই, বিশ্বেরও সব চেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ WhatsApp। এই WhatsApp তার বাজারদর ধরে রাখতে এবং গ্রাহকদের সুবিধে দিতে ক্রমাগত তার প্ল্যাটফর্মে নিত্যনতুন বৈশিষ্ট্য যুক্ত করার জন্য কাজ করছে। এই বছরের অক্টোবরে, XDA ডেভেলপাররা রিপোর্ট করেছে যে Meta-মালিকানাধীন মেসেজিং অ্যাপটি WhatsApp Communities নামে একটি নতুন ফিচারের ওপর কাজ করছে।সম্প্রতি WABetaInfo এই বিষয়ে নিশ্চিত করেছে যে WhatsApp প্রকৃতপক্ষেই এই ধরনের একটি ফিচার নিয়ে কাজ করছে।