মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

WhatsApp Message Reaction: whatsapp-is-soon-becoming-like-facebook-messenger | মেসেঞ্জারের মতো হোয়াটসঅ্যাপেও খুব শীঘ্রই আসতে চলেছে মেসেজ রিয়্যাকশন ফিচার – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ২৬৪ সময় দেখুন
WhatsApp Message Reaction: whatsapp-is-soon-becoming-like-facebook-messenger | মেসেঞ্জারের মতো হোয়াটসঅ্যাপেও খুব শীঘ্রই আসতে চলেছে মেসেজ রিয়্যাকশন ফিচার – News18 Bangla


WhatsApp Message Reaction: জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ (WhatsApp) খুব তাড়াতাড়ি লঞ্চ করতে চলেছে তাদের নতুন ফিচার মেসেজ রিয়্যাকশন (Message Reactions)। মেটার (Meta) নিজস্ব মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ তাদের নতুন ফিচার মেসেজ রিয়্যাকশনের উপর কাজ করছে। হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার মেসেজ রিয়্যাকশন নিয়ে আসা হচ্ছে আইওএস (iOS) ব্যবহারকারীদের জন্য। নতুন এই ফিচার আনার জন্য এর কাজ শুরু হয়ে গিয়েছে বেশ কয়েক মাস আগে থেকেই। নতুন এই ফিচার মেসেজ রিয়্যাকশনের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা মেসেজে রিয়্যাকশন দিতে পারবেন বিভিন্ন ধরনের ইমোজির সাহায্যে। অর্থাৎ যে ভাবে ফেসবুক মেসেঞ্জার (Facebook Messenger) এবং ইনস্টাগ্রাম (Instagram)-এ মেসেজের রিয়্যাকশন দেওয়া যায়, ঠিক তেমন ভাবেই এ বার হোয়াটসঅ্যাপেও সেটা করা যাবে।

একটি রিপোর্ট অনুযায়ী জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ তাদের নতুন ফিচার মেসেজ রিয়্যাকশন খুব তাড়াতাড়ি লঞ্চ করতে পারে। ডব্লিউএবিটাইনফো (WABetainfo)-র রিপোর্ট অনুযায়ী, হোয়াটসঅ্যাপ বেটার ২২.২.৭২ ভার্সন আইওএস ইউজারদের নতুন ফিচার ব্যবহার করার জন্য সেটিং পরিবর্তন করতে হবে। এর জন্য হোয়াটসঅ্যাপের তরফে নোটিফিকেশন পাঠানো হবে। হোয়াটসঅ্যাপ ইউজারেরা সেটিং পরিবর্তন করে ব্যবহার করতে পারবেন এই নতুন ফিচার মেসেজ রিয়্যাকশন। কিন্তু এই মুহূর্তে হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার ব্যবহার করা সম্ভব নয়।

আরও পড়ুন – সাবধান! কোভিড বুস্টার শট বুকিংয়ে ফাঁকা হয়ে যেতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

ডব্লিউএবিটাইনফো-র রিপোর্ট অনুযায়ী, হোয়াটসঅ্যাপ মেসেজ রিয়্যাকশন ফিচার লঞ্চ না-করলেও, সেটি পরীক্ষা করার কাজ শুরু হয়ে গিয়েছে আইওএস বিটা টেস্টারে। রিপোর্ট বলছে, হোয়াটসঅ্যাপের নতুন ফিচার মেসেজ রিয়্যাকশনের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ইউজাররা নির্দিষ্ট মেসেজে তাঁদের রিয়্যাকশন দিতে পারবেন। হোয়াটসঅ্যাপ ইউজাররা নির্দিষ্ট ৬টি ইমোজির মাধ্যমে তাদের রিয়্যাকশন জানাতে পারবেন। এই ৬টি ইমোজি হল– লাইক, লাভ (হার্ট), লাফ, সারপ্রাইজ, স্যাড ও থ্যাঙ্কস। এই ৬টি ইমোজি ছাড়াও হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে অন্য কোনও ইমোজি ব্যবহার করা যাবে কিনা, সেই সম্বন্ধে এখনও কিছু জানা যায়নি।

আরও পড়ুন – আকর্ষণীয় ছাড়, ঢালাও অফার; Amazon গ্রেট রিপাবলিক ডে সেল কবে থেকে জানেন তো?

এমনিতেই হোয়াটসঅ্যাপ তাদের ইউজারদের জন্য লঞ্চ করে চলেছে একের পর এক নতুন ফিচার। এ বার সেই তালিকায় জায়গা করে নিতে চলেছে এই মেসেজ রিয়্যাকশন ফিচারও। আসলে ফেসবুক মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামে এই মেসেজ রিয়্যাকশনের অপশন বহু দিন ধরেই রয়েছে। এখন হোয়াটসঅ্যাপও সেই রাস্তাতেই হাঁটতে চলেছে।

নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর