সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

Whatsapp voice message: WhatsApp-এর নয়া ফিচার, জেনে নিন কীভাবে হবে কাজ?

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ২৮২ সময় দেখুন
Whatsapp voice message: WhatsApp-এর নয়া ফিচার, জেনে নিন কীভাবে হবে কাজ?


#কলকাতা: জনপ্রিয় মেসেজিং অ্যাপ WhatsApp লঞ্চ করে চলেছে একের পর এক নতুন ফিচার। WhatsApp-এর একটি গুরুত্বপূর্ণ ফিচার হল ভয়েস মেসেজ (Voice Message)। এর মাধ্যমে না লিখে ভয়েসের মাধ্যমেই বিভিন্ন ধরনের বার্তা সেন্ড করা যায়। WhatsApp-এর মাধ্যমে টেক্সট লিখে সেন্ড করার সময় সেটি দেখে চেক করে তার পর পাঠানো যায়। কিন্তু ভয়েস মেসেজের ক্ষেত্রে একটি চিন্তার বিষয় হল ভয়েস রেকর্ড করার পর সেটি চেক করার কোনও অপশন ছিল না। ইউজারদের এই সমস্যা দুর করার জন্য WhatsApp-এর তরফে নিয়ে আসা হয়েছে নতুন ফিচার ভয়েস মেসেজ প্রিভিউ।

আরও পড়ুন Online Shopping Scam: দিওয়ালির কেনাকাটা করছেন অনলাইন? এই ১০টি নিয়ম না মানলে চোট যেতে পারে টাকা!

এর মাধ্যমে ইউজাররা ভয়েস মেসেজ সেন্ড (Voice message send) করার আগে তার প্রিভিউ চেক করে নিতে পারবে। এক নজরে দেখে নেওয়া যাক ভয়েস মেসেজ প্রিভিউ ব্যবহার করার উপায়।

সেন্ড করার আগে ভয়েস মেসেজ প্রিভিউ চেক করার উপায়

স্টেপ ১ – প্রথমেই ওপেন করতে WhatsApp-এর চ্যাট অপশন (chat option)। এবার আগের মতোই নিজেদের ভয়েস মেসেজ রেকর্ডিং করতে হবে।

স্টেপ ২ – এর পরেই দেখা যাবে সেন্ড বাটনের অপশন। কিন্তু সেটিতে ক্লিক করা চলবে না (dont click send button)।

স্টেপ ৩ – এর পর ব্যাক ট্যাব অপশনে ক্লিক করতে হবে। এর ফলে খুলে যাবে মেইন WhatsApp স্ক্রিন।

স্টেপ ৪ – WhatsApp-এর মেইন স্ক্রিন খুললেও নিজেদের রেকর্ডিং করা ভয়েস মেসেজ হারিয়ে যাবে না। এটি সেখানেই থাকবে।

স্টেপ ৫ – এর পর WhatsApp-এর সেই চ্যাট অপশনটি আবার খুলতে হবে যেখানে ভয়েস মেসেজ রেকর্ডিং করা হয়েছিল সেন্ড (send) করার জন্য।

স্টেপ ৬ – এর পর সেই ভয়েস রেকর্ডিং ক্লিক করে সেটি শুনে নিতে হবে।

স্টেপ ৭ – সেই ভয়েস রেকর্ডিং শোনার পর কিছু ভুল মনে হলে ডিলিট বাটনে ক্লিক (click) করে সেটি ডিলিট করে দিতে হবে এবং পুনরায় ভয়েস মেসেজ রেকর্ড করতে হবে।

স্টেপ ৭ – কিন্তু সেই ভয়েস রেকর্ডিং (voice recording) শোনার পর সেটি সঠিক মনে হলে সেন্ড বাটনে ক্লিক করতে হবে।

আরও পড়ুন Flipkart Big Diwali Sale: ফের শুরু হতে চলেছে ২৮ অক্টোবর থেকে, জানুন বাম্পার অফার নিয়ে এক নজরে

এভাবেই WhatsApp-এর মাধ্যমে ভয়েস মেসেজ সেন্ড করার আগে সেটি চেক করে নেওয়া যাবে। এর ফলে ইউজাররা ভয়েস মেসেজ সেন্ড করার সময় ভুল ভয়েস রেকর্ডিং সেন্ড হওয়ার থেকে নিজেদের রক্ষা করতে পারবে। WhatsApp-এ মেসেজ সেন্ড করার ক্ষেত্রে টেক্সট (text) লিখে সেটি পাঠানোর সময় এডিট করা গেলেও ভয়েস মেসেজের ক্ষেত্রে এই ধরনের কোনও অপশন ছিল না। নতুন এই ফিচারের ফলে WhatsApp-এর ইউজারদের অনেক সুবিধা হবে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর