সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন

WhatsApp will not let Iphone Users pause voice message recording

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ২৩৬ সময় দেখুন
WhatsApp will not let Iphone Users pause voice message recording


WhatsApp Voice message Recording: জনপ্রিয় মেসেজিং অ্যাপ WhatsApp লঞ্চ করতে চলেছে তাদের নতুন ফিচার ভয়েস নোট রেকর্ডিং। মেটার (Meta) নিজস্ব অ্যাপ WhatsApp আইফোন (iPhone) ইউজারদের জন্য নিয়ে আসতে চলেছে এই নতুন ফিচার। অ্যান্ড্রয়েড (Android) ইউজারদের জন্য জনপ্রিয় মেসেজিং অ্যাপ WhatsApp লঞ্চ করেছে বিভিন্ন ধরনের ফিচার। এর মধ্যে রয়েছে ভয়েস মেসেজ সংক্রান্ত বিভিন্ন ধরনের ফিচার। এখন জনপ্রিয় মেসেজিং অ্যাপ WhatsApp আইফোন ইউজারদের লঞ্চ করতে চলেছে সেই সকল ফিচার। এর মাধ্যমে বিভিন্ন ধরনের অ্যান্ড্রয়েড ফোন থেকে আইফোনে ট্রান্সফার করা যাবে WhatsApp চ্যাট।

WhatsApp-এর এই নতুন ফিচারের মাধ্যমে না লিখে ভয়েসের মাধ্যমেই বিভিন্ন ধরনের বার্তা সেন্ড করা যায়। WhatsApp এর মাধ্যমে টেক্সট লিখে সেন্ড করার সময় সেটি দেখে চেক করে তারপর পাঠানো যায়। কিন্তু ভয়েস মেসেজের ক্ষেত্রে একটি চিন্তার বিষয় হল ভয়েস রেকর্ড করার পর সেটি চেক করার কোনও অপশন ছিল না। ইউজারদের এই সমস্যা দুর করার জন্য WhatsApp-এর তরফে নিয়ে আসা হয়েছে নতুন ফিচার ভয়েস নোট রেকর্ডিং। এর মাধ্যমে ইউজাররা ভয়েস মেসেজ সেন্ড করার আগে তার প্রিভিউ চেক করে নিতে পারবে এবং সেটি রেকর্ড করে রাখতে পারবে। WhatsApp ভার্সন ২২.৭.৭৫ আইওএস (iOS) ইউজাররা ব্যবহার করতে পারবে নতুন এই ফিচার ভয়েস নোট রেকর্ডিং।

আরও পড়ুন – Jio Cheapest Prepaid Plan: সবচেয়ে সস্তা প্ল্যানের ধামাকা! ৩০০ টাকারও কম প্ল্যানে Free Calling! 42GB Data

WhatsApp-এর এই নতুন ফিচার ব্যবহার করার জন্য, প্রথমেই ওপেন করতে WhatsApp-এর চ্যাট অপশন। এবার আগের মতোই নিজেদের ভয়েস মেসেজ রেকর্ডিং করতে হবে। এরপরেই দেখা যাবে সেন্ড বাটনের অপশন। কিন্তু সেটিতে ক্লিক করা চলবে না। এরপর ব্যাক ট্যাব অপশনে ক্লিক করতে হবে। এর ফলে খুলে যাবে মেন WhatsApp স্ক্রিন। WhatsApp-এর মেন স্ক্রিন খুললেও নিজেদের রেকর্ডিং করা ভয়েস মেসেজ হারিয়ে যাবে না। এটি সেখানেই রয়েছে। এরপর WhatsApp এর সেই চ্যাট অপশনটি আবার খুলতে হবে যেখানে ভয়েস মেসেজ রেকর্ডিং করা হয়েছিল সেন্ড করার জন্য। সেই ভয়েস রেকর্ডিং ক্লিক করে সেটি শুনে নিতে হবে। সেই ভয়েস রেকর্ডিং শোনার পর সেটি সঠিক মনে হলে সেন্ড বাটনে ক্লিক করতে হবে। সেই ভয়েস মেসেজ রেকর্ডিং করে রাখা যাবে নতুন ফিচারের মাধ্যমে।

আরও পড়ুন – COVID-19 Test Mail Scam: কোভিড পরীক্ষার মেল থেকে সাবধান, হয়ে যেতে পারেন সর্বস্বান্তও

ডাবলুএবেটাইনফো (WABetaInfo) এর রিপোর্ট অনুযায়ী জনপ্রিয় মেসেজিং অ্যাপ WhatsApp-এর এই ফিচার ভয়েস নোট রেকর্ডিং পরীক্ষা করা হয়েছে আগের বছর অক্টোবর মাস পর্যন্ত। এখন আইফোন ইউজারদের জন্য লঞ্চ করা হবে জনপ্রিয় মেসেজিং অ্যাপ WhatsApp-এর নতুন ফিচার ভয়েস নোট রেকর্ডিং।

Published by:Ananya Chakraborty

First published:

Tags: IPhone, Whatsapp, Whatsapp feature, Whatsapp New Feature



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর