সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

WhatsApp-এ কল রেকর্ড করে রাখছে না তো অন্য কেউ? আপনিও জানুন কীভাবে করবেন কল রেকর্ডিং

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ১৫৬ সময় দেখুন
WhatsApp-এ কল রেকর্ড করে রাখছে না তো অন্য কেউ? আপনিও জানুন কীভাবে করবেন কল রেকর্ডিং


#নয়া দিল্লি: মানুষের সঙ্গে কথা বলার সময় কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলে, অনেকেই দ্রুত সেগুলি রেকর্ড করতে শুরু করেন। একটি সাধারণ কল দিয়ে এটি করা খুব সহজ। কল রেকর্ডিং করার জন্য স্মার্টফোনে সেই ফিচারটি উপলব্ধ রয়েছে। তবে বর্তমান সময়ে বেশিরভাগ লোকেরা সাধারণ কলের পরিবর্তে WhatsApp-এর মাধ্যমে অনেক কল করে থাকেন। এটি ট্র্যাক করাও খুব কঠিন। কিন্তু যদি WhatsApp-এ কল রেকর্ডিং করতে হয়, তার জন্য গুগল প্লে স্টোর থেকে বিনামূল্যে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। শুধু তাই নয়, এর মাধ্যমে সেই রেকর্ডিংটি ডাউনলোড করা যাবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ারও করা যাবে।

গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করতে হবে –

যাঁরা WhatsApp কলে অন্যদের সঙ্গে কথা বলতে পছন্দ করেন, কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস রেকর্ড করতে অক্ষম, তাঁদের আর চিন্তা করতে হবে না। এর জন্য গুগল প্লে স্টোরে একটি অ্যাপ বিনামূল্যে পাওয়া যাচ্ছে। এটি দিয়ে, WhatsApp-এর কল রেকর্ড করা যায়। Call Recorder Cube ACR অ্যাপে কল এলে বার বার তা চালু করার দরকার নেই। এতে অটো কল রেকর্ডিংয়ের সুবিধা রয়েছে। এর মাধ্যমে কলের সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পরে, সেই অ্যাপে গিয়ে কল রেকর্ডিং শোনা যাবে। সেই রেকর্ডিং শুরু করতে, সবার প্রথমে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে হবে।

কল রেকর্ডিং শুরু করার জন্য ফলো করতে হবে এই স্টেপ –

– সেই অ্যাপ ইনস্টল হওয়ার পর অ্যাপটি ওপেন করতে হবে।

– এর পর একে একে সব অনুমতি দিয়ে দিতে হবে।

– অনুমতি দেওয়ার সময় টার্ম এবং শর্ত সাবধানে ভাল করে পড়ে নিতে হবে।

– এরপর, অ্যাপের সেটিংসে যেতে হবে এবং WhatsApp-এ ক্লিক করতে হবে।

– এরপর রেকর্ডিং চালু হয়ে যাবে। এরপর WhatsApp-এ কথা বলে তা পরীক্ষা করে নেওয়া যেতে পারে।

এই অ্যাপের মাধ্যমে কল রেকর্ড করার আগে যা ভুললে চলবে না –

সাধারণ কল রেকর্ড করার জন্য বেশিরভাগ মানুষ স্বয়ংক্রিয় কল রেকর্ডার অ্যাপ ব্যবহার করেন। এটি গুগল প্লে স্টোরে বিনামূল্যে পাওয়া যায়। কল রেকর্ড করার পর তা শোনার পাশাপাশি অন্যদের সঙ্গে শেয়ার করার সুবিধাও এতে রয়েছে। যে কোনও অ্যাপ ইনস্টল করার পর অ্যাপ পারমিশন দেওয়ার সময় টার্ম এবং কন্ডিশন সাবধানে পড়ে নিতে হবে। সরাসরি গুগল বা অননুমোদিত ওয়েবসাইট থেকে কোনও অ্যাপ ডাউনলোড করা এড়িয়ে চলতে হবে। এর ফলে ডেটা চুরি হতে পারে।

Published by:Piya Banerjee

First published:

Tags: Whatsapp, WhatsApp Call



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর