1/ 5
Sticker Search Feature: হোয়াটসঅ্যাপ (WhatsApp) ছাড়া বর্তমান প্রজন্মের জীবন যেন অচল। নিজের জনপ্রিয়তা বজায় রাখতে নিত্য নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। ২০১৮ সালে হোয়াটসঅ্যাপ লঞ্চ করেছিল স্টিকার ফিচারটি, আর তখন থেকেই বেশ জনপ্রিয় এই ফিচার। তারপর বেশ কিছু পরিবর্তন এসেছে এই স্টিকার ফিচারটিতে আর সেই সঙ্গে নিত্য নতুন স্টিকারও যোগ হয়েছে। সম্প্রতি হোয়াটসঅ্যাপ লঞ্চ করেছিল অ্যানিমেটেড স্টিকার।
2/ 5
বর্তমানে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা স্টিকারের মাধ্যমে নিজেদের মনের ভাব প্রকাশ করে থাকেন। স্টিকার ফিচারটি আসায় হোয়াটসঅ্যাপে চ্যাটিং করার মজা আরও বেড়ে গিয়েছে। তবে অনেক সময় ব্যবহারকারীদের এতে সমস্যাতেও পড়তে হয়। নতুন নতুন স্টিকার প্যাকের মধ্যে থেকে অনেকসময়ই নিজের পছন্দমতো স্টিকারটি খুঁজে পেতে অসুবিধা হয়ে থাকে। এবার সমস্যার সমাধান করতে একটি নতুন ফিচারের ওপর কাজ করছে, যা অ্যাপটিতে চটজলদি স্টিকার অনুসন্ধান করা আরও সহজ করে তুলবে।
3/ 5
বর্তমানে হোয়াটসঅ্যাপে স্টিকার সার্চ করার কোনও অপশন নেই। বেশ কিছু সময় ধরে হোয়াটসঅ্যাপ এই সমস্যা সমাধান করার চেষ্টা করছে, আর এই কথা জানিয়েছে WABetaInfo। রিপোর্ট অনুযায়ী, হোয়াটসঅ্যাপ স্টিকার প্যানেলের মধ্যে সার্চ অপশন চালু করার চেষ্টা করছে। WABetaInfo-র লেটেস্ট রিপোর্ট অনুযায়ী, আসন্ন ফিচারটির সাহায্যে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি এখন চ্যাট বক্সে টাইপ করা প্রথম শব্দটির ভিত্তিতে আপনাকে আপনার স্টিকার লাইব্রেরি থেকে মানানসই বা প্রাসঙ্গিক স্টিকারগুলি দেখাবে।
4/ 5
WABetaInfo আরও জানিয়েছে যে, এই আসন্ন ফিচারটি কেবলমাত্র হোয়াটসঅ্যাপের ইন-বিল্ট স্টিকার প্যাকগুলির ওপর যথাযথভাবে কাজ করবে। এখন এই ফিচারটির উপরে কাজ করছে হোয়াটসঅ্যাপ। এটি এখনও বিটা টেস্টারদের কাছেও উপলব্ধ নয়। তবে WhatsApp শীঘ্রই এই নতুন ফিচারটি রোলআউট করবে বলে আশা করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী, হোয়াটসঅ্যাপ স্টিকার প্যানেলের মধ্যে সার্চ অপশন চালু করার চেষ্টা করছে।
5/ 5
এছাড়াও, হোয়াটসঅ্যাপ বর্তমানে এমন একটি ফিচাররের উপর কাজ করছে যার সাহায্যে অ্যান্ড্রয়েড এবং iOS ডিভাইসগুলির মধ্যে খুব সহজেই চ্যাট হিস্ট্রি স্থানান্তর করা যাবে, যার নাম চ্যাট মাইগ্রেশন ফিচার।