কিন্তু WhatsApp ব্যবহারকারীদের অনেকদিনের দাবি ছিল, চ্যাটে ছবি বা ভিডিও ফরওয়ার্ড করার সময় যদি বিষয়বস্তুর জন্য ক্যাপশন দেওয়া যেত! তা বলতে নেই, WhatsApp কথা শুনেছে। খুব শীঘ্রই ফরওয়ার্ড টুলে আসছে ক্যাপশনের সুযোগ। জানা গিয়েছে যে এই ফিচার WhatsApp ব্যবহারকারীদের একটি নির্বাচিত গোষ্ঠীর মধ্যে পরীক্ষামূলক ভাবে শুরু করছে।