মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Winter: শীতে স্নানের সময় এই ভুল করছেন না তো? খুব সাবধান! হার্ট অ্য়াটাক-ব্রেন টিউমারের বড় আশঙ্কা আছে কিন্তু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১২৭ সময় দেখুন


Last Updated:

Winter: বাথরুমে স্নান করার সময় হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছে বহু মানুষ। কিন্তু এর কারণটা ঠিক কী?

স্নানের সময় এই ভুল করবেন না!স্নানের সময় এই ভুল করবেন না!
স্নানের সময় এই ভুল করবেন না!

শীতকালে স্বাস্থ্যের যত্ন নেওয়াটা খুবই জরুরি। আর এই সময় স্নান করার ক্ষেত্রেও সমান ভাবে সাবধানতা অবলম্বন করা উচিত। কারণ এমনও দেখা যায় যে, বাথরুমে স্নান করার সময় হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছে বহু মানুষ। কিন্তু এর কারণটা ঠিক কী?

আসলে সারাদেশে হার্ট অ্যাটাক বা ব্রেন টিউমারের মতো সমস্যায় আক্রান্তের সংখ্যা দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। এর পিছনে অনেক কারণ থাকতে পারে। যার মধ্যে অন্যতম হল – মানসিক চাপ, ঘুমের অভাব বা সঠিক ভাবে না খাওয়াদাওয়া করা। কিন্তু অনেকেই হয়তো জানেন না, সঠিক কায়দায় স্নান না করাও হার্ট অ্যাটাকের একটি বড় কারণ হতে পারে।

অনেক রিপোর্টে জানা গিয়েছে যে, শীতকালে সঠিক উপায়ে স্নান না করার ফলে হার্ট অ্যাটাক বা ব্রেন টিউমার পর্যন্ত হতে পারে। তাহলে স্নানের সঠিক উপায় কী হওয়া উচিত? সেটাই জেনে নেওয়া যাক বিশেষজ্ঞদের কাছ থেকে।

আরও পড়ুন: পৃথিবীর একমাত্র প্রাণী, যার দুধের রং কালো! জানেন কোন প্রাণী? খুব চেনা কিন্তু, নাম শুনে চমকে উঠবেন

ফিটনেস বিশেষজ্ঞ ডা. ধর্মেন্দ্র সিং Local 18-এর কাছে বলেন যে, শীতের মরসুমে স্বাস্থ্যের যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও স্নান করার পদ্ধতিও সঠিক হতে হবে। কারণ বহু ক্ষেত্রেই এমনটা দেখা যায় যে, বাথরুমে স্নান করতে গিয়ে হার্ট অ্যাটাকে আক্রান্ত হচ্ছেন মানুষ। তাই স্নান করার আগে নিজেকে মানসিক ভাবে প্রস্তুত করা এবং শরীর ম্যাসাজ করা অত্যন্ত জরুরি। এতে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকাংশে কম যায়।

ডা. ধর্মেন্দ্র সিং বলেন, শীতকালে স্নান করতে যাওয়ার আধ ঘণ্টা আগে সারা শরীরে সর্ষের তেল দিয়ে ভাল করে মালিশ করে নিতে হবে। এছাড়াও মনে রাখতে হবে যে, শরীরের নীচ থেকে উপরের দিকে ম্যাসাজ করে নিতে হবে। অর্থাৎ পা থেকে শুরু করে বুকের দিকে মালিশ করা উচিত। এরপর মগ নিয়ে বসে স্নান করা উচিত। এই সময় শাওয়ার ব্যবহার করা চলবে না। প্রথমে পায়ে জল ঢেলে স্নান শুরু করতে হবে। প্রথমেই কখনও মাথায় জল ঢালা উচিত নয়। কারণ এতে শরীরের ক্ষতি হতে পারে।

শীতকালে স্নানের সঠিক পদ্ধতি:

প্রথমে পায়ে জল ঢালতে হবে। এরপর ধীরে ধীরে উপরের অংশের দিকে অগ্রসর হতে হবে। পায়ের পর কোমরের নীচের অংশে জল দিতে হবে। তারপর ডান কাঁধ এবং বাম কাঁধে জল ঢেলে স্নান শুরু করতে হবে। সব শেষে মাথায় জল ঢালা উচিত।

এই পদ্ধতি মেনে চললে শীতের বিপদ ও রোগ থেকে রক্ষা পাওয়া যেতে পারে। কারণ শরীর নিষ্ক্রিয় থাকে এবং হঠাৎ মাথায় জল পড়লে শরীরের ভারসাম্য ব্যাহত হতে পারে। এটি রক্তনালীগুলিকে (ধমনী) সংকীর্ণ করে দেয় এবং এতে রক্ত ​​প্রবাহ অবরুদ্ধ হয়। যার জেরে হার্ট অ্যাটাক এমনকী মৃত্যুর আশঙ্কাও বেড়ে যায়।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/

Winter: শীতে স্নানের সময় এই ভুল করছেন না তো? খুব সাবধান! হার্ট অ্য়াটাক-ব্রেন টিউমারের বড় আশঙ্কা আছে কিন্তু



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর