মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Woman Police Sindoor: মহিলা পুলিশদের সিঁদুর পরিয়ে বিক্ষোভ, চুঁচুড়ায় পথ অবরোধ করে ধস্তাধস্তি! women police putting sindoor on police Protest by women in Chuchura against Chief Minister-s sindoor remark

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১১০ সময় দেখুন


Last Updated:

Woman Police: মুখ্যমন্ত্রীর ‘সিঁদুর’ মন্তব্যের প্রতিবাদে চুঁচুড়ায় মহিলাদের পথ অবরোধ, বিবাহিত মহিলা পুলিশদের সিঁদুর পরিয়ে প্রতীকী প্রতিবাদ, পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়।

মহিলা পুলিশদের সিঁদুর পরিয়ে বিক্ষোভ, চুঁচুড়ায় পথ অবরোধ করে ধস্তাধস্তি!  মহিলা পুলিশদের সিঁদুর পরিয়ে বিক্ষোভ, চুঁচুড়ায় পথ অবরোধ করে ধস্তাধস্তি!
মহিলা পুলিশদের সিঁদুর পরিয়ে বিক্ষোভ, চুঁচুড়ায় পথ অবরোধ করে ধস্তাধস্তি!

রানা কর্মকার, চুঁচুড়া: ‘সিঁদুর’ নিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করার অভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। সেই মন্তব্যের প্রতিবাদে শুক্রবার দুপুরে চুঁচুড়ার পিপুলপাঁতি মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন একদল মহিলা।

ঘটনা সূত্রে জানা গিয়েছে, বেলা ১১টা ৩০ মিনিট নাগাদ শুরু হয় বিক্ষোভ। রাস্তার উপর বসে বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকেন এবং যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। প্রায় আধঘণ্টা ধরে চলে এই অবরোধ।

পরিস্থিতি সামাল দিতে চুঁচুড়া থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ প্রথমে শান্তিপূর্ণভাবে অবরোধ তুলে দেওয়ার অনুরোধ জানায়। এরপর কিছু বিবাহিত মহিলা পুলিশ কর্মী বিক্ষোভকারীদের বুঝিয়ে সরানোর চেষ্টা করলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

বিক্ষোভরত মহিলারা প্রতীকী প্রতিবাদ হিসেবে সেই বিবাহিত মহিলা পুলিশ কর্মীদের সিঁদুর পরিয়ে দেন। এই ঘটনায় খেপে ওঠে পুলিশ বাহিনীর একাংশ। শুরু হয় তুমুল বচসা, বাদানুবাদ। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

অবশেষে পুলিশ বিক্ষোভকারীদের রাস্তা থেকে হটিয়ে দেয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় সূত্রে খবর, বিক্ষোভকারীরা জানান—মুখ্যমন্ত্রীর মন্তব্য তাঁদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। তাই তাঁরা প্রতীকী প্রতিবাদে সরব হয়েছেন। তবে পুলিশের সঙ্গে সংঘর্ষ তাঁরা চাননি।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর