মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Woman thrashes Husband Mother in Law: স্বামী- শাশুড়িকে নির্মম মার, খুনের হুমকি! শ্বশুরবাড়িতে তরুণীর তাণ্ডব, ভাইরাল সিসিটিভি ফুটেজ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ১১৯ সময় দেখুন


চাঞ্চল্যকর এমনই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের গ্বালিয়রে৷ ওই তরুণী এবং তার বাপের বাড়ির লোকজনের তাণ্ডবের গোটাটাই সিসিটিভি-তে ধরা পড়েছে৷ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়েছে৷

আরও পড়ুন: কলার ধরে পর পর চড় স্ত্রীর, বিয়ের পর করুণ অবস্থা রেলকর্মীর! ভিডিও ভাইরাল হতেই শায়েস্তা গৃহবধূ

জানা গিয়েছে, ৭০ বছর বয়সি ওই আক্রান্ত বৃদ্ধার নাম সরলা বাতরা৷ ছেলে বিশাল, পুত্রবধূ নীলিকা এবং নাতি নাতনিদের সঙ্গে গ্বালিয়রের বাড়িতে থাকতেন তিনি৷ ওই বৃদ্ধার অভিযোগ, তাঁর পুত্রবধূ গোটা সম্পত্তি হাতিয়ে নিতে চায়৷ সেই কারণেই তাঁকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে চান তাঁর পুত্রবধূ৷

ঘটনার দিন পারিবারিক একটি ছোট বিবাদকে কেন্দ্র করে অশান্তির সূত্রপাত৷ অভিযোগ, ক্রমাগত নিজের শাশুড়িকে গালিগালাজ করতে থাকেন নীলিকা৷ মায়ের প্রতি স্ত্রীর এই আচরণের প্রতিবাদ করেন বৃদ্ধার ছেলে বিশাল৷ তখন বাপের বাড়ি থেকে নিজের বাবা এবং ভাইকে ডেকে পাঠান ওই তরুণী৷ অভিযোগ, নীলিকার বাবা এবং ভাই এসেই বিশালের উপরে চড়াও হয়৷ তাঁকে মারধর করতে শুরু করেন তাঁরা৷

ছেলেকে বাঁচাতে তখন এগিয়ে যান ওই বৃদ্ধা৷ সিসিটিভি ফুটেজে তখন দেখা গিয়েছে, সেই সময় প্রথমে বৃদ্ধাকে মেঝেতে ফেলে মারতে থাকেন তাঁর পুত্রবধূ৷ এর পর বৃদ্ধার চুলের মুঠি ধরে বৃদ্ধাকে হিড়হিড় করে টানতে টানতে নিয়ে যান নীলিকা৷ বৃদ্ধা উঠে দাঁড়ানোর চেষ্টা করলে ফের তাঁকে ধাক্কা মেরে ফেলে দেন ওই তরুণী৷ এর পরে ফের একবার সজোরে বৃদ্ধার মাথায় আঘাত করেন তিনি৷ এরই মধ্যে ঘটনাস্থলে থাকা অন্য এক যুবক এসে নীলিকাকে নিরস্ত করার চেষ্টা করেন, বৃদ্ধাকে মেঝে থেকে তোলার চেষ্টা করেন তিনি৷ এমন কি, এই ঘটনার কথা পুলিশকে জানালে নীলিকা নিজের স্বামী এবং শাশুড়িকে প্রাণে মারার হুমকি দেন বলে অভিযোগ৷

এই ঘটনা যখন ঘটছে তখন সেখানে একটি ছোট ছেলেকেও দেখা যায়৷ ওই ছেলেটি সম্ভবত নীলিকা এবং বিশালের সন্তান৷

যদিও এই ঘটনার পর সিসিটিভি ফুটেজ দেখেও প্রথমে পুলিশ কোনও পদক্ষেপই করেনি বলে অভিযোগ৷ নীলিকা এবং তাঁর পরিবারের প্রভাবেই পুলিশ অভিযোগ দায়ের করেনি বলে দাবি আক্রান্ত বৃদ্ধা এবং তাঁর ছেলের৷ শেষ পর্যন্ত পুলিশের উপর মহলে বিষয়টি জানানোর পর পুলিশ অভিযোগ নেয়৷ দায়ের হয়েছে এফআইআর৷ পুলিশের পক্ষ থেকে স্বীকার করা হয়েছে, আদর্শ কলোনির বাসিন্দা ওই তরুণী নিজের শাশুড়ি এবং স্বামীকে মারধর করেছেন৷ সেই অভিযোগ এবং সিসিটিভি ফুটেজের ভিত্তিতেই দায়ের হয়েছে মামলা৷

বাংলা খবর/ খবর/দেশ/

Woman thrashes Husband Mother in Law: স্বামী- শাশুড়িকে নির্মম মার, খুনের হুমকি! শ্বশুরবাড়িতে তরুণীর তাণ্ডব, ভাইরাল সিসিটিভি ফুটেজ



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর