বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ী ইসলামী ব্যাংকের স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত ঢাকার বার্তা মোদিকে জানাতে দিল্লি গেলেন দীনেশ ত্রিবেদী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৪ ২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বিষয় Bigg Boss 20’s ScoutOP Hints At Feelings For ‘Sister’ Love Gill: ‘Usse Pehle Friend Hota Hai Naa…’ | Television News Head coach Zinedine Zidane celebrates first home win as France crush Belgium 4-1 at Nations League | Football News কর্ণফুলীতে ডেঙ্গু পরীক্ষার কীট ও মশক নিধন সামগ্রিক বিতরণ কূটনীতিকদের সম্মানে খেলাফত মজলিসের নৈশভোজ কর্ণফুলীতে এস আলম গ্রুপের সীমানাপ্রাচীর ভেঙে অবৈধ দখল উচ্ছেদ কর্ণফুলীতে বিতর্ক উৎসবের উদ্বোধন, দিনব্যাপী কর্মশালা সম্পন্ন ‘আজকের বিতার্কিকরাই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে’

Women Empowerment: পুজোর আনন্দ এবার দ্বিগুণ! মহিলাদের হাতে গরমে টাকা উপার্জনের জন্য বিশেষ উদ্যোগ নিল পৌরসভা, জানুন বিস্তারিত | Panskura Municipality takes special initiative to women empowerment during Durga puja | দক্ষিণবঙ্গ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৩৯ সময় দেখুন


Last Updated:

Women Empowerment: দুর্গাপুজোর আগে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বানানো জিনিস বিক্রি করার জন্য পাঁশকুড়া পৌরসভা বিশেষ উদ্যোগ নিল। পাঁশকুড়া পৌরসভার বিদ্যাসাগর উদ্যান চত্বরে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বানানো জিনিস পত্র নিয়ে বসানো হয়েছে একাধিক স্টল।

+

পাঁশকুড়া

পাঁশকুড়া পৌরসভার উদ্যোগে মহিলাদের হাতে তৈরি জিনিস বেচাকেনা

পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর, সৈকত শী: বাঙালির বড় উৎসব দুর্গাপুজো দোরগোড়ায়। রবিবার মহালয়া। দেবীপক্ষের সূচনা। কথায় আছে নারীরা দশভূজা। দেবী দুর্গার মতো অদৃশ্য ১০টি হাত রয়েছে তাঁদের। ঘর, গৃহস্থলি, অফিস, আদালত, সংসদ দক্ষ হাতে সামাচ্ছেন নারীরা। তাই দুর্গাপুজোর দোরগোড়ায় নারীদের ক্ষমতায়নে বিশেষ উদ্যোগ নিল পাঁশকুড়া পৌরসভা। পাঁশকুড়া পৌরসভার এলাকার স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের ক্ষমতায়ন ও তাদের সমৃদ্ধির বিষয়ে বিশেষ নজর দিল পৌরসভা। পুজোর আগে মহিলাদের হাতে অর্থের সংস্থানে নেওয়া হল বিশেষ উদ্যোগ।

দুর্গাপুজো, বাঙালির এই উৎসবে আনন্দে মেতে ওঠে ৮ থেকে ৮০ সব বয়সীরা। পুজো মানে কেনাকাটা। পুজো মানে খাওয়া-দাওয়া। আর তার জন্য প্রয়োজন অর্থের। গ্রামে বা ছোট ছোট শহরে মহিলাদের বেশিরভাগই ঘর গৃহস্থলি সামলাতে ব্যস্ত। ফলে দুর্গাপুজোর আনন্দে সামিল হতে স্বামী বা পরিবারের অন্যদের মুখাপেক্ষী হয়ে থাকতে হয়।

দুর্গাপুজোর আগে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বানানো জিনিস বিক্রি করার জন্য পাঁশকুড়া পৌরসভা বিশেষ উদ্যোগ নিল। পাঁশকুড়া পৌরসভার বিদ্যাসাগর উদ্যান চত্বরে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বানানো জিনিস পত্র নিয়ে বসানো হয়েছে একাধিক স্টল। এ বিষয়ে পাঁশকুড়া পৌরসভার চেয়ারপার্সন নন্দকুমার মিশ্র জানান, ‘পৌরসভার বিদ্যাসাগর উদ্যানের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি জিনিসপত্র নিয়ে প্রদর্শনী ও বিপণনের মেলা বসানো হয়েছে। পুজোর আগে মহিলারা নিজেদের তৈরি জিনিসপত্র বিক্রি করে রোজগার করতে পারবে। ফলে তাদের পুজোর আনন্দ আরও দ্বিগুণ হবে’।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

পুজোর আনন্দ এবার দ্বিগুণ! মহিলাদের হাতে গরমে টাকা উপার্জনের জন্য বিশেষ উদ্যোগ নিল পৌরসভা, জানুন বিস্তারিত



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর