রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Bhai Is Back’: Bigg Boss 20 Fans Praise Salman Khan As He Slams Rhiti Tiwari Over ‘Worst Diss’ On Uditi Singh | Television News ‘No jealousy’: Dhruv Jurel reveals what Vaibhav Sooryavanshi does that others ‘can’t even dream of’ | Cricket News বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন ফোন নম্বর ছাড়াই হোয়াটসঅ্যাপ: আসছে ‘ইউজারনেম’ সুবিধা চুয়েটের নতুন উপাচার্যকে লাল কার্ড শিক্ষার্থীদের, দেয়ালে প্রতিবাদী গ্রাফিতি অপুষ্টির কারণে হামে বাড়ছে জটিলতা: স্বাস্থ্যমন্ত্রী Avengers: Endgame Returns With A Bang! Encore Release Opens At Rs 7 Crore | Hollywood News Ex-India captain Asunta Lakra leads protest against Hockey India officials | Hockey News শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের ষড়যন্ত্র করা হচ্ছে: রিজভী কালিয়াকৈরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিরতা করার বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ

YouTube-এ জুড়তে চলেছে নয়া ট্রান্সলেশন ফিচার, ভিডিও সংক্রান্ত সব তথ্য পড়া যাবে স্থানীয় ভাষায়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ৩০৩ সময় দেখুন
YouTube-এ জুড়তে চলেছে নয়া ট্রান্সলেশন ফিচার, ভিডিও সংক্রান্ত সব তথ্য পড়া যাবে স্থানীয় ভাষায়


YouTube: সবার প্রথমে যে প্রশ্নটা মাথাচাড়া দিয়ে ওঠে, তা হল এই যে নতুন ফিচারটার কি খুব প্রয়োজন ছিল? কেন না, কারও যদি ইংরেজি ভাষা পড়া এবং তা বোঝা নিয়ে অসুবিধা থাকে, তাহলে নিজের ভাষায় তা অনুবাদ করে নেওয়ার সুবিধা তো হাতের কাছে পাওয়াই যায় Chrome-এর Google Translate এক্সটেনশনের সাহায্যে!

তা সত্ত্বেও YouTube-এর এই উদ্যোগকে স্বাগত জানাতেই হয়। কেন না, Chrome আপডেটেড না থাকলে এই Google Translate এক্সটেনশনের সুবিধা উপভোগ করা যায় না। যাঁরা খুব একটা টেক স্যাভি নন, তাঁদের পক্ষে সব কিছু নিয়ে আপডেটেড থাকা একটা সমস্যা বই কি! আবার ঠিক এই এক কারণে Chrome-এর এই ফিচারের কথাও অনেক ইউজার জানেন না, জানতে পারলেও কী ভাবে তা ব্যবহার করতে হবে, সেটা নিয়ে অসুবিধা থেকেই যায়।

তাই এই অসুবিধা দূর করতে এবার নিজের মতো করে পদক্ষেপ করছে YouTube। এই যে নতুন ট্রান্সলেশন ফিচার আনতে চলেছে সংস্থা, তা খুব সহজেই ভিডিও সংক্রান্ত যাবতীয় তথ্য ইউজারের মাতৃভাষায় অনুবাদ করে দেবে। এক্ষেত্রে যখনই কোনও ভিডিওয় ক্লিক করা হবে, সঙ্গে সঙ্গে স্ক্রিনে ভেসে উঠবে একটা পপ-আপ। সেই পপ-আপ জানতে চাইবে যে ইউজার ভিডিওর সঙ্গে লেখা তথ্য অনুবাদ করতে চান কি না! এক্ষেত্রে অনুমতি দিয়ে নিজের ভাষাটি বেছে নিলেই ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন, ক্যাপশন এবং আর যা কিছু তথ্য সব বেছে নেওয়া ভাষায় অনুবাদিত হয়ে যাবে।

অ্যান্ড্রয়েড পুলিশ (Android Police) নামের এক সংস্থা সম্প্রতি এই তথ্য পেশ করেছে। জানিয়েছে যে আপাতত এই ট্রান্সলেশন ফিচার নিয়ে টেস্টিংয়ের কাজ চলছে YouTube-এ। যা অ্যাপ এবং ডেস্কটপ- এই দুই ভার্সনেই উপলব্ধ হবে। আপাতত টেস্টিং পর্যায়ে এই ফিচার শুধুমাত্র ইংরেজি থেকে পোর্তুগিজ ভাষায় তথ্য অনুবাদের কাজ হচ্ছে। টেস্টিং সফল হলে অন্য ভাষাও যুক্ত করা হবে বলে দাবি করেছে অ্যান্ড্রয়েড পুলিশ।

এই প্রসঙ্গে আরেকটা কথাও বলে না নিলেই নয়! YouTube যে ইউজারের স্থানীয় ভাষা নিয়ে কোনও পদক্ষেপই করেনি এর আগে, তেমনটা কিন্তু নয়। জনপ্রিয় এই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে স্থানীয় ভাষায় সার্চ করার অপশন অনেক দিন হল চালু আছে। তবে তা কতটা প্রাসঙ্গিক এবং যথাযথ, সেই প্রশ্নও ওঠে মাঝে মাঝেই। সেই দিক থেকে যতই এই অনুবাদের কাজে Google Translation AI-এর সাহায্য নেওয়া হোক না কেন, তা তুলনামূলক ভাবে উন্নত পরিষেবা দিতে সক্ষম হবে বলে মনে করা হচ্ছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর