বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়িতে অগ্নিকান্ড ক্ষতিগ্রস্ত আনসার সদস্যের পাশে উপজেলা প্রশাসন বৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটন ‘Wishing he was in high school’: Pat Cummins’ hilarious Vaibhav Sooryavanshi admission | Cricket News ভূঞাপুরে যমুনা নদী থেকে ডাকাতির প্রস্তুুত কালে পাঁচ ডাকাত আটক কালিয়াকৈরে ছিনতাই হওয়া প্রাইভেটকার উদ্ধার, সংঘবদ্ধ চক্রের ৩ জন সদস্য গ্রেপ্তার বাংলাদেশ–অস্ট্রেলিয়া ম্যাচকে ঘিরে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সাজেকে পরিবেশ রক্ষা কমিটির জনসচেতন মূলক মাইকিং চট্টগ্রামে ‘গুপ্তলীগের গুপ্ত মিছিল’ প্রতিহতের আহ্বান ছাত্রদলের Kriti Sanon Offers Prayers At Tirumala Temple Ahead Of Cocktail 2 Release | Bollywood News ৮১ দিনে হাম ও হামের উপসর্গে ৬০১ শিশুর মৃত্যু

youtuber sohini gangulys stillborn baby controversy child died beacause concealed accidental hemorrhage left why it happens||Youtuber Dead Baby Controversy: ডাক্তারি পরিভাষায় ‘কনসিলড অ্যাক্সিডেন্টাল হেমারেজ’, সোহিনীর কোল খালি কি এই কারণেই? কী হয় এতে? জানুন | বিনোদন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ২৪৩ সময় দেখুন


Last Updated:

Youtuber Dead Baby Controversy: সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন সোহিনীর চিকিৎসকর শিবেন্দ্রনাথ দাস বা এসএন দাস। উঠে আসে সোহিনীর শারীরিক সমস্যার দিক। জানা গেছে, ‘কনসিলড অ্যাক্সিডেন্টাল হেমারেজে’ মৃত্যু হয়েছে তাঁর সন্তানের।

ডাক্তারি পরিভাষায় 'কনসিলড অ্যাক্সিডেন্টাল হেমারেজ'ডাক্তারি পরিভাষায় 'কনসিলড অ্যাক্সিডেন্টাল হেমারেজ'
ডাক্তারি পরিভাষায় ‘কনসিলড অ্যাক্সিডেন্টাল হেমারেজ’

কলকাতাঃ সোহিনী গঙ্গোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ার দৌলতে তাঁকে সবাই প্রায় চেনেন। অন্তঃসত্ত্বাকালীন অবস্থায় প্রেগন্যান্সির প্রতিটি মুহূর্ত আনন্দের সঙ্গে উদযাপন করেছেন সোহিনী। অনাগত ভবিষ্যতকে ভেবে, কল্পনা করে তাঁর আনন্দ ছিল সীমাহীন। স্বপ্নের বোনা সেই জাল ছিঁড়ে যাবে, কে জানত! মাতৃত্বের সাধ আস্বাদন করলেন বটে, কিন্তু সঙ্গে সঙ্গেই কোল শূন্য হয়ে গেল। তাঁর ঘটনার কথা চাউর হতেই সোশ‍্যাল মিডিয়া জুড়ে নানা কথা ভেসে উঠেছে।

নিজেকে সোহিনীর ননদ পরিচয় দিয়ে জানিয়েছেন চিকিৎসকের গাফিলতির কারণে অকালে চলে গিয়েছে সোহিনী ও তাঁর ভাইয়ের সদ্যোজাত পুত্র। শুরু হয় চিকিৎসকে উপর দোষারোপ করা, ও এই মৃত্যুর জন্য তাঁকেই দায়ি করা। সেই নিয়েই এবার সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন সোহিনীর চিকিৎসকর শিবেন্দ্রনাথ দাস বা এসএন দাস। উঠে আসে সোহিনীর শারীরিক সমস্যার দিক। জানা গেছে, ‘কনসিলড অ্যাক্সিডেন্টাল হেমারেজে’ মৃত্যু হয়েছে তাঁর সন্তানের।

কী এই ‘কনসিলড অ্যাক্সিডেন্টাল হেমারেজে’?

আনন্দপুর ফোর্টিস হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ সুজাতা মুখোপাধ‍্যায় জানান, ‘প্রেগনেন্সির ২৮ সপ্তাহের পর এবং ডেলিভারির আগে জরায়ুর থেকে রক্তক্ষরণ হলে তাঁকে অ‍্যান্টি-পার্টাম হেমারেজ বলে। এটা অনেক কারণে হতে পারে তার মধ‍্যে একটা হল অ্যাক্সিডেন্টাল হেমারেজে। এটার চান্স প্রায় ৩৫‍%। এটা দু’রকম হয় একটা কনসিলড, আরেকটা রিভিলড। কনসিলডের ক্ষেত্রে রক্তক্ষরণ ভিতরে হয় বাইরে থেকে বোঝা যায় না, রিভিলডের ক্ষেত্রে বোঝা যায় বাইরে থেকে।’

তিনি আরও বলেন, ‘কনসিলড অ্যাক্সিডেন্টাল হেমারেজে ১০০ জনে একজনের হয়। এই ঘটনায় মা এবং বাচ্চা দুজনেরই মৃত‍্যু হতে পারে।’ কী কারণে হয় এই সমস্যা? সুজাতা জানান, ‘৫ বার আগে সন্তান জন্ম দিল, হাইপারটেনশন থাকলে, যাদের বাচ্চার থলিতে জল বেশি থাকলে আগে জল ভেঙে গেলে এরকম হতে পারে। তাছাড়াও যমজ বাচ্চা হলে, স্মোকিং হ্যাবিট থাকলে, ফোলিক অ‍্যাসিড কম থাকলে, কোকেন আসক্ত হলে, পুরোনো কোনও ট্রমা থাকলে। আগে যদি কারুর সঙ্গে অ্যাক্সিডেন্টাল হেমারেজ হয়ে থাকে তাহলে আবার তা হতে পারে।’

কী কী পদক্ষেপ করা উচিত একজন অন্তঃসত্ত্বার?

রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে, বিশ্রাম নিতে হবে, সতর্ক থাকতে হবে, অতিরিক্ত হাঁটাচলা বা ব্যায়াম করা যাবে না, লাফালাফি করা যাবে না, ডায়েট ঠিক করতে হবে, স্মোকিং করলে সেটা বন্ধ করতে হবে।

বাংলা খবর/ খবর/বিনোদন/

Youtuber Dead Baby Controversy: ডাক্তারি পরিভাষায় ‘কনসিলড অ্যাক্সিডেন্টাল হেমারেজ’, সোহিনীর কোল খালি কি এই কারণেই? কী হয় এতে? জানুন



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom