মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আমাদের নবী দামি হওয়াতে আমরাও দামি হয়েছি-কর্ণফুলীতে অধ্যক্ষ মাওলানা মাহমুদ হাসান চৌধুরী স্ত্রী ও নামে বেনামে কোটি কোটি টাকার সম্পদের মালিক ‘কর অঞ্চল-৬’ এর নোটিশ সার্ভার শ্রীবরদীর লিটন মিয়া ভূঞাপুরে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, প্রেমিক পলাতক কারিগরি শিক্ষার মানোন্নয়নে চীনের সঙ্গে সমঝোতা ‘আইফোন ১৮ প্রো’ আসছে ৯ সেপ্টেম্বর দেশে হামের উপসর্গে ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫৬ ইরানের অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্বই নির্ধারণ করতে পারে যুদ্ধের সমাপ্তি Explained: Why ICC stripped Sri Lanka of 2027 Women’s Champions Trophy hosting rights | Cricket News Arshad Warsi Recalls Jaya Bachchan’s Advice To His Wife Maria Goretti: ‘Difficult To Marry An Actor’ | Bollywood News কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

Zoom-এর সুরক্ষায় ত্রুটি, হ্যাকারদের কবলে পড়তে পারে আপনার কম্পিউটার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৩০৬ সময় দেখুন
Zoom-এর সুরক্ষায় ত্রুটি, হ্যাকারদের কবলে পড়তে পারে আপনার কম্পিউটার


#নয়াদিল্লি: জনপ্রিয় ভিডিও কলিং অ্যাপ Zoom সাইবার সুরক্ষা ইস্যুতে বার বার সামনে এসেছে। করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে দেশের অধিকাংশ মানুষই গৃহবন্দী হয়েছেন। কর্মক্ষেত্র ও স্কুল কলেজের কাজ চালিয়ে যাওয়ার জন্য বহু মানুষ ব্যবহার করছেন Zoom অ্যাপ। হঠাৎ করে, Zoom-এর কিছু মারাত্মক সুরক্ষা ত্রুটি ধরা পড়েছে, যার জেরে প্রথমেই যেটা হতে পারে আপনার কম্পিউটার হ্যাকারদের কবলে চলে যেতে পারে, তার সঙ্গে আপনার গুরুত্বপূর্ণ তথ্যও রিমোট কোড এক্সিকিউশনের (RCE) মাধ্যমে হ্যাকারদের আয়ত্তে চলে যেতে পারে।

Zoom-এর এই ত্রুটি সম্প্রতি দুই গবেষক সামনে এনেছেন, জিরো ডে ইনিসিয়েটিভ-এর তরফে Pwn2Own প্রতিযোগিতা চলে, সেখানে দুই গবেষক এই ত্রুটির কথা সামনে আনেন।বলা হয়েছে, হ্যাক করার জন্য, আক্রমণকারীকে কম্পিউটার মালিকের একই প্রতিষ্ঠানের ডোমেইনে থাকতে হবে অথবা তাকে ওই কম্পিউটার মালিকের সঙ্গে মিটিং-এ যুক্ত হতে হবে। সুরক্ষা এবং গোপনীয়তার অ্যাডভোকেট যাঁরা, তাঁরা স্পষ্ট জানেন যে এটা একটা আলাদারকমের সাইবার সুরক্ষার আওতায় পড়ে। তবে সোশ্যাল ইঞ্জিনিয়ার অ্যাটাকাররা পারে সমস্ত বাধা অতিক্রম করতে, যে সময়ে অনলাইনে প্রাইভেট মিটিং চলে।

সহজ কথায়, আক্রমণকারীরা আপনার কম্পিউটারে অ্যাকসেস অর্জন করতে পারে, এবং পরবর্তীকালে রিমোটলি যে কোনও কিছু করতে সক্ষম হতে পারে, এতে আপনার গুরুত্বপূর্ণ তথ্য তারা চুরি করে নিতে পারে। এখানে আরও একটি উদ্বেগজনক বিষয় হল হ্যাকার্সরা যে কোনও কারও অনুমতি ছাড়াই এই সমস্ত কাজ চুপচাপ করে নিতে পারে। এক্ষেত্রে এমন কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে যাতে হ্যাকার্সদের আক্রমণের সম্ভাবনাকে হ্রাস করা যায়।

কম্পিউটার বিশেষজ্ঞ Daan Keuter এবং Thijs Alkemade-কে এই সমালোচনামূলক আবিষ্কারের জন্য ২০০,০০০ ডলার, ভারতীয় মুদ্রায় ১.৫ কোটি টাকা পুরস্কার হিসেবে দেওয়া হয়, এই খবর Pwn2Own-এ এ বছরে হেডলাইনও তৈরি করে। জানা গিয়েছে যে এই অ্যাটাকগুলি হতে পারে উইন্ডোজ এবং ম্যাক-এর ক্ষেত্রে, তবে Zoom-এর iOS অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনগুলিতে এই পরীক্ষা করা হয়নি। যেহেতু, Zoom এখনও এর সমাধান সূত্র কিছু বের করতে পারেনি, তাই প্রযুক্তিগত সঠিক বিবরণ এখনও কর্তৃপক্ষ প্রকাশ করেনি। Zoom-এর এই ত্রুটি নির্মূলের জন্য উইন্ডোজ এবং ম্যাকে আগামী ৯০ দিনের মধ্যে এই প্যাচ নিয়ে আসা হবে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর