রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

অচিরেই ফিরবেন তারেক রহমান: মীর হেলাল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ১১৯ সময় দেখুন


স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে অচিরেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাসস্ট্যান্ড চত্বরে বিএনপির কেন্দ্রঘোষিত অবস্থান কর্মসূচিতে তিনি একথা জানান।

প্রধান অতিথির বক্তব্যে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় দেশে স্বস্ত্বি ফিরেছে। আওয়ামী দুর্নীতিবাজ এমপি-মন্ত্রীরা পলাতক অবস্থায় আটক হচ্ছে। ধীরে ধীরে সকল অপরাধী ধরা পড়বে। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে বন্দি করে হত্যার ষড়যন্ত্র করেছিল শেখ হাসিনা। দেশনায়ক তারেক রহমান যেন দেশে ফিরতে না পারেন, সেজন্য মিথ্যা মামলায় সাজা দেয়া হয়েছিল। অচিরেই সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবেন।’

গণহত্যাসহ আওয়ামী লীগের সকল অপকর্মের বিচার দাবি করে তিনি বলেন, ‘ফ্যাসিবাদি কায়দায় বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে আওয়ামীলীগ ও তার দোসররা। বৈষম্য বিরোধী আন্দোলনে কোমলমতি, নিরাপরাধ শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি চালিয়ে এক বিভীষিকাময় গণহত্যা ঘটিয়েছে শেখ হাসিনা। তথাকথিত উন্নয়নের নামে মেগাপ্রকল্পে মেগাদুর্নীতি আর লুটপাট করেছে। দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী দুঃশাসনের পতন ঘটেছে। গণহত্যাসহ আওয়ামীলীগের সব অপকর্মের বিচার করতে হবে।’

হাটহাজারী পৌরসভা বিএনপির আহবায়ক ও উত্তর জেলার সদস্য জাকের হোসেনের সভাপতিত্বে এবং পৌর কমিটির সদস্য সচিব মো. অহিদুল আলমের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. গিয়াস উদ্দিন, যুগ্ম আহ্বায়ক রফিকুল আলম চৌধুরী, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল শুক্কুর, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী, উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, উত্তর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সৈয়দ নাছির উদ্দীন।

সারাবাংলা/আরডি/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর