জামাকাপড় নতুন না হলেও চলবে! তবে তা পরিষ্কার-পরিচ্ছন্ন হওয়া আবশ্যক! সেই সঙ্গে যেন জামাকাপড় কুঁচকে না থাকে, সেদিকেও লক্ষ্য রাখা উচিত। এতে দেখতে তো ভাল লাগেই আর সেই সঙ্গে আত্মবিশ্বাসও অনেকাংশে বেড়ে যায়। অফিস হোক কিংবা অনুষ্ঠান বাড়ি যে কোনও জায়গায় পরিচ্ছন্ন, পাটভাঙা জামাকাপড় সত্যিই আত্মবিশ্বাস বাড়ায়। আর এই কারণে জামাকাপড় ইস্ত্রি করে ব্যবহার করা উচিত।