রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন সুনামগঞ্জের জিল্লুর রহমান চৌধুরী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৫৮ সময় দেখুন
অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন সুনামগঞ্জের জিল্লুর রহমান চৌধুরী


অতিরিক্ত সচিব হলেন সুনামগঞ্জের জিল্লুর রহমান চৌধুরী
জিল্লুর রহমান চৌধুরী ও তার সহধর্মিণী

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের কৃতিসন্তান জিল্লুর রহমান চৌধুরী সরকারের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন। গত মঙ্গলবার তাঁকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের আহমদাবাদ গ্রামের সম্ভ্রান্ত পরিবারের সন্তান জিল্লুর রহমান চৌধুরী ১৯৯৪ সালে সর্বপ্রথম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অর্থনীতি বিভাগের প্রভাষক পদে যোগদান করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। ওই বছর তিনি রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। এরপর লালমনিরহাট কালেক্টরেট ম্যাজিস্ট্রেট ও পরে নীলফামারী জেলার জলঢাকা উপজেলার এ্যসিল্যান্ড হিসেবে যোগ দেন। পরে যোগ দেন পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ে।

এরপর তিনি এম.এস ডিগ্রির জন্যে অস্ট্রেলিয়া চলে যান। সেখান থেকে ফেরার পর হবিগঞ্জে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট, পরবর্তীতে সিলেট জেলার জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা , ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেন। পরে তথ্য মন্ত্রণালয় ও গণপূর্ত মন্ত্রণালয়ে দায়িত্ব পালন শেষে ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি উপসচিব পদে পদোন্নতি পান এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে যোগ দেন। সেখান থেকে প্রথমে লক্ষ্মীপুর ও চট্টগ্রাম-এই দুই জেলার জেলা প্রশাসক পদে দায়িত্ব পালন করেন। চট্টগ্রামে জেলা প্রশাসকের দায়িত্ব পালনকালে রোহিঙ্গাদের জন্য বিভিন্ন দেশ থেকে আসা বিমানযোগে খাদ্য সামগ্রী গ্রহণের দায়িত্বে ছিলেন তিনি। খাদ্যসামগ্রী গ্রহণের পর তা সুশৃঙ্খলভাবে বিতরণের জন্য তিনি প্রশংসিত হন। চট্টগ্রামে ডিসির দায়িত্ব পালনকালেই যুগ্মসচিব পদে তাঁর পদোন্নতি হয়। যোগ দেন বিদ্যুৎ , জালানিও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে। পরে স্বাস্থ্য মন্ত্রণালয় , বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। অতিরিক্ত সচিব পদে পদোন্নতির আগ পর্যন্ত তিনি মন্ত্রী পরিষদ বিভাগে যুগ্মসচিব হিসেবে কর্মরত ছিলেন। প্রশাসনে সৎ, দক্ষ ও স্পষ্টবাদী কর্মকর্তা হিসেবে পরিচিত জিল্লুর রহমান চৌধুরীর পিতা দিলশাদ মিয়া চৌধুরী ও মাতা হাজেরা চৌধুরী। তিনি সুনামগঞ্জের ইয়াকুব উল্লা পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি , সিলেট এমসি কলেজ থেকে এইচএসসি ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স-মাস্টার্স সম্পন্ন করেন। তিনি দি অস্ট্রেলিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এমএস করেন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর