শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

অতীতে কোনো সরকারের আমলে এত উন্নয়ন হয়নি: গোলাম দস্তগীর গাজী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ১০৮ সময় দেখুন
অতীতে কোনো সরকারের আমলে এত উন্নয়ন হয়নি: গোলাম দস্তগীর গাজী


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার ‌নেতৃ‌ত্বাধীন বর্তমান সরকারের আমলে দেশের সর্বক্ষে‌ত্রে যে প‌রিমাণ উন্নয়ন হয়েছে, অতীতে কোনো সরকারের আমলে এত উন্নয়ন হয়নি। তাই উন্নয়নের ধারা‌ অব্যাহত রা‌খতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দি‌য়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হা‌সিনা‌কে আবারও প্রধানমন্ত্রী নির্বা‌চিত করতে হবে।

অতীতে কোনো সরকারের আমলে এত উন্নয়ন হয়নি: গোলাম দস্তগীর গাজী

শুক্রবার (৭ অ‌ক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ‌বরপা এলাকায় দলীয় নেতাকর্মীদেরকে সঙ্গে নিয়ে গণসংযোগকালে মন্ত্রী এ সব কথা বলেন।

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, তারা‌ব পৌরসভা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক মোস্তা‌ফিজুর রহমান মোল্লা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তা‌ফিজুর রহমান শা‌হিন, তারা‌ব পৌরসভার কাউন্সিলর মাহবুবুর রহমান জাকা‌রিয়া, আওয়ামী লী‌গ নেতা হাজী আশরাফুল ইসলাম ও মোখলেসুর রহমান ভূঁইয়াসহ অনেকে।

সারাবাংলা/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর