রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ রাশিয়ার তেল-গ্যাস কেনায় নিষেধাজ্ঞা স্থগিত ট্রাম্পের, স্বস্তিতে ভারত গ্রিনমেট্রিক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬-এ উত্তরা ইউনিভার্সিটির অর্জন, রাষ্ট্রপতির অভিনন্দন Ranabaali: Reviews And Ratings Of Vijay-Rashmika Film Disabled On BookMyShow After Court Order | Telugu Cinema News Under pressure and on the move: India coach flags mental fatigue in camp amid ‘jam-packed’ schedule | Cricket News বঙ্গভঙ্গ দিবসে কর্মসূচি না থাকায় বিএনপির সমালোচনা জেডিপির হাম ও হামের উপসর্গে ১৬ দিনে ৭৮ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ১৬ দিনে প্রাণ হারাল ৯০ জন মক্কায় মসজিদে ‘অশালীন কর্মকাণ্ডে’র দায়ে বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর মেধার স্বীকৃতিস্বরূপ ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ২০ শিক্ষার্থী

অনলাইনে ব্যবহারকারীর সুরক্ষা আরও আঁটোসাঁটো! Google-এর টু-ফ্যাক্টর অথেন্টিকেশনের বিষয়ে জানা আছে কি ?

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৭ জুন, ২০২১
  • ৩২৬ সময় দেখুন
অনলাইনে ব্যবহারকারীর সুরক্ষা আরও আঁটোসাঁটো! Google-এর টু-ফ্যাক্টর অথেন্টিকেশনের বিষয়ে জানা আছে কি ?


Google: বিশ্ব পাসওয়ার্ড দিবসে অনলাইন সুরক্ষা আরও শক্তিশালী করতে এবার দ্বিস্তরীয় সুরক্ষা (Two-Factor Authentication) চালুর পথে হাঁটল Google। এই সংস্থার তরফে সাফ জানানো হয়েছে, এবার থেকে বেশ কিছু ব্যবহারকারীর অ্যাকাউন্টে বাই ডিফল্ট অন থাকবে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন।

পরিবর্তনের সঙ্গে সঙ্গে Google এই বিষয়টিকে জোর দিয়েছিল যে, শুধুমাত্র পাসওয়ার্ডের মাধ্যমেই ইউজারের অ্যাকাউন্টগুলিকে সুরক্ষিত রাখা সম্ভব নয়। Google-এর কথায়, সঠিক ব্যক্তি অ্যাকাউন্টে লগ ইন করছেন কি না তা নিশ্চিত করার জন্য টু ফ্যাক্টর অথেন্টিকেশন একটি গুরুত্বপূর্ণ ফিচার। তাই পাসওয়ার্ড সহজ হোক বা কঠিন, খুব শীঘ্রই টু ফ্যাক্টর অথেন্টিকেশন সমস্ত Google অ্যাকাউন্টের জন্য বাধ্যতামূলক করা হবে। মূলত হ্যাকারদের হাত থেকে ব্যবহারকারীর অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখতেই এ হেন পদক্ষেপ নেওয়া হয়েছে Google-এর তরফে।

এই তথ্য জানিয়েছেন Google-এর ইউজার সিকিউরিটি ও প্রোডাক্ট ম্যানেজমেন্ট সংক্রান্ত ডিরেক্টর মার্ক রিশার। তাঁর করা ব্লগ পোস্টে বলা হয়েছে, বর্তমানে ব্যবহারকারীদের অ্যাকাউন্টের সুরক্ষা নিশ্চিত করার একমাত্র উপায় টু-ফ্যাক্টর অথেন্টিকেশন। তাই বাই ডিফল্ট এই অপশন অন না থাকলেও ব্যবহারকারী নিজে থেকে এই ফিচার অন রাখতে পারেন।

Twitter, WhatsApp এবং Facebook-এর মতো প্রচুর সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের জন্য এই প্ল্যাটফর্মটি সুরক্ষিত রাখতে এই পদ্ধতিটি ব্যবহার করা হয়েছে।

কী এই টু-ফ্যাক্টর অথেন্টিকেশন?

এটি একটি সাইবার সুরক্ষা নীতি। কোনও ব্যবহারকারী যখন তাঁর অ্যাকাউন্টে লগ ইন করেন, তখন এই টু-ফ্যাক্টর অথেন্টিকেশনের মাধ্যমে তাঁর উপরে কড়া নজরদারি চালানো হয়। এই ফিচার অন থাকলে শুধু আইডি আর পাসওয়ার্ড দিলেই যে কোনও ব্যক্তি অ্যাকাউন্টে প্রবেশ করার অনুমতি পাবেন না। এই পদ্ধতির মাধ্যমে যে ব্যক্তির অ্যাকাউন্ট তিনিই লগ ইন করেছেন কি না সে বিষয়টি আগে নিশ্চিত করা হয়। এক্ষেত্রে ব্যবহারকারীর রেজিস্টার্ড ফোন নম্বরে একটি ওটিপি পাঠানো হয়। লগ ইনের সময় সেই ওটিপি দিলেই অ্যাকাউন্টে প্রবেশ করার অনুমতি মেলে। আর তাই টু-ফ্যাক্টর অথেন্টিকেশন অন থাকলে ইউজার আইডি ও পাসওয়ার্ড পেলেও লগ ইন করতে পারবেন না হ্যাকাররা।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর