রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

অনেকেই জুলাই সনদের সই প্রত্যাহারের চেষ্টা করছে: তুষার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ২৩১ সময় দেখুন
অনেকেই জুলাই সনদের সই প্রত্যাহারের চেষ্টা করছে: তুষার


ঢাকা: জুলাই সনদে সই করা অনেকেই এখন নিজেদের সই প্রত্যাহারের চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সমন্বয় সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘সাংবিধানিক বা আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে সই করবে না এনসিপি। এনসিপি জুলাই সনদে সই করেনি—এটা ইতিহাস হয়ে থাকবে। কিন্তু আমাদের কাছে তথ্য আছে, যারা সই করেছেন, তাদের অনেকেই এখন তা প্রত্যাহারের চেষ্টা করছেন।’

তুষার আরও বলেন, ‘রাজনৈতিক দলের ডাকে যখন কেউ মাঠে নামেনি, তখন কেবল নাহিদ ও আসিফের ডাকেই রাজপথে জনস্রোত নেমেছিল। ছাত্রদের নামে ফোড়ন কাটার আগে রাজনৈতিক দলগুলোকে এসব বিষয় ভাবতে হবে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘প্রতীক নিয়ে এনসিপিকে পরিকল্পিতভাবে ভোগান্তিতে ফেলা হচ্ছে। শাপলা প্রতীক যদি এনসিপিকে না দেওয়া হয়, তবে তা বোঝা যাবে যে এনসিপিকে নির্বাচন থেকে বাইরে রাখার চেষ্টা চলছে।’

তুষার আরও দাবি করেন, ছাত্র আন্দোলনের পর রাজনৈতিক দলগুলো বারবার প্রতারণা করায় ছাত্ররাই এখন নিজেদের রাজনৈতিক দল গঠন করেছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর