রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

‘অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে নির্বাচনি রোড ম্যাপ ঘোষণা করতে হবে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১৫৪ সময় দেখুন


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৫ ২৩:৫৭

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। ছবি: সংগৃহীত

খুলনা: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, সংস্কার চিরস্থায়ী কোনো বন্দোবস্ত নয় যে, বছরের পর বছর করে যাবেন। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এখন যতটুকু করা যায় হবে। আবার নির্বাচিত সরকার এলে তারা করবেন। এটাই হওয়া উচিত। কিন্তু অন্তর্বর্তী সরকার সংস্কারের নামে জনগণের সঙ্গে যেটা করছেন সেটা মোটেই সমর্থনযোগ্য নয়। অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে নির্বাচনি রোড ম্যাপ ঘোষণা করতে হবে।

শনিবার (১৯ এপ্রিল) খালিশপুরে পদ্ম-মেঘনা-যমুনা ট্যাংকলরী শ্রমিক কল্যাণ সমিতির নবগঠিত পরিণদের পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সংস্কারে বিএনপির কোনো আপত্তি নেই। আমরা সংস্কারের বিরোধী নই। কিন্তু সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্ব করা যাবে না। সংস্কার শেষে অবিলম্বে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সুষ্ঠু নির্বাচনের কথা বললেই সংস্কারের বিরোধিতা করা নয়। ৫ আগস্টের পর দেশে যে মুক্ত বাতাস সৃষ্টি হয়েছে, তার মাধ্যমে আমরা প্রাণবন্ত গণতন্ত্র ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছি। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানিয়ে আসছি প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করুন।’

তিনি আরও বলেন, ‘দেশের জনগণ বহুদিন ধরে ভোটের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখে আসছে। এই দাবি আদায়ের পথে গুম হয়েছেন অসংখ্য নেতাকর্মী। শেখ হাসিনা মানবিকতা ও ন্যায়বিচারের জায়গা ধ্বংস করে দিয়েছিল। আদালতকে আওয়ামী লীগের কার্যালয়ে পরিণত করা হয়েছিল। সেই জায়গা থেকে আমাদের ফিরে আসতে হবে। যারা নির্বাচনকে পেছনে নেওয়ার জন্য ষড়যন্ত্র করছেন, তারা মনে রাখবেন বাংলাদেশের মানুষ ওতো বোকা নয়। বর্তমান সরকারের প্রতি আমাদের আহ্বান দ্রুত সময়ের ভেতর নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নেন। দেশের মানুষকে মুক্তি দেন।’

আগামী দিনে আধুনিক বাংলাদেশ গড়তে তারেক রহমানের বিকল্প নাই বলে উল্লেখ করে বকুল আরও বলেন, ‘একমাত্র তারেক রহমানই পারেন বাংলাদেশকে সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিতে।’

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুর রহিম বক্স দুদু। সভায় বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, বিএনপির কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর খান, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু ও চৌধুরী হাসানুর রশীদ মিরাজ এবং খালিশপুর থানা বিএনপির সভাপতি শেখ মোহাম্মাদ আলী বাবু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস প্রমুখ।

পদ্ম-মেঘনা-যমুনা ট্যাংকলরী শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি মীর মোকছেদ আলীর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি ছিলেন সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল, মাহাবুব আলম, অ্যাড. শেখ মাসুদ হোসেন রনি, মোড়ল আব্দুস সোবহান, মজিবর রহমান, শহিদুল ইসলাম প্রমুখ।

সারাবাংলা/পিটিএম

ঘোষণা
নির্বাচনি রোডম্যাপ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর