রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

‘অন্তর্বর্তী সরকারকে এখনই তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ২২২ সময় দেখুন
‘অন্তর্বর্তী সরকারকে এখনই তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে’


ঢাকা: অন্তর্বর্তী সরকারকে এখনই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, “নির্বাচনের আগে প্রশাসন যে নিরপেক্ষ হবে—এ ধারণা জনগণকে দেওয়া এখন সময়ের দাবি। যাদেরকে সচিবালয়ে ‘ফ্যাসিস্ট শাসনের দোসর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে, তাদের সরাতে হবে।”

তিনি আরও বলেন, ‘বিচার বিভাগেও যারা স্বৈরাচারের দোসর হিসেবে কাজ করছে, তাদের অপসারণে প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূসকে উদ্যোগ নিতে হবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘পুলিশের নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি নিরপেক্ষ না থাকে, তবে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’

এর আগে সন্ধ্যা ছয়টার পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেয়। মির্জা ফখরুলের নেতৃত্বাধীন প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর