বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ী ইসলামী ব্যাংকের স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত ঢাকার বার্তা মোদিকে জানাতে দিল্লি গেলেন দীনেশ ত্রিবেদী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৪ ২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বিষয় Bigg Boss 20’s ScoutOP Hints At Feelings For ‘Sister’ Love Gill: ‘Usse Pehle Friend Hota Hai Naa…’ | Television News Head coach Zinedine Zidane celebrates first home win as France crush Belgium 4-1 at Nations League | Football News কর্ণফুলীতে ডেঙ্গু পরীক্ষার কীট ও মশক নিধন সামগ্রিক বিতরণ কূটনীতিকদের সম্মানে খেলাফত মজলিসের নৈশভোজ কর্ণফুলীতে এস আলম গ্রুপের সীমানাপ্রাচীর ভেঙে অবৈধ দখল উচ্ছেদ কর্ণফুলীতে বিতর্ক উৎসবের উদ্বোধন, দিনব্যাপী কর্মশালা সম্পন্ন ‘আজকের বিতার্কিকরাই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে’

অন্তর্বর্তী সরকারের হামের টিকার ভুল দরপত্র নীতিতেই শিশুদের প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮৬ সময় দেখুন
অন্তর্বর্তী সরকারের হামের টিকার ভুল দরপত্র নীতিতেই শিশুদের প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী


ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফের বারবার দেওয়া সতর্কতা ও চিঠিপত্র সম্পূর্ণ উপেক্ষা করে হামের টিকার সুপ্রতিষ্ঠিত সরবরাহ ব্যবস্থায় হঠাৎ পরিবর্তন আনে অন্তর্বর্তীকালীন সরকার ।

সোমবার (৭ সেপ্টেম্বর) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদ অধিবেশনে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যার এক প্রশ্নের লিখিত জবাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এই তথ্য জানান।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের চালু করা ‘মুক্ত দরপত্র’ প্রক্রিয়ার ভুল নীতি ও আমলাতান্ত্রিক গাফিলতির কারণে দেশজুড়ে টিকার তীব্র সংকট তৈরি হয়, যার বলি হতে হয়েছে অসংখ্য নিরপরাধ শিশুকে। বিগত ২০২৪-২০২৫ অর্থবছরে ৪১ হাজার ৪০৭ কোটি টাকা এবং ২০২৫-২০২৬ অর্থবছরে ৪১ হাজার ৯০৮ কোটি টাকার বিশাল বাজেট বরাদ্দ থাকা সত্ত্বেও ভুল সিদ্ধান্তের কারণেই এই বিপর্যয় ঘটেছে। পরিচালন ও উন্নয়ন খাতে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, হাসপাতাল অবকাঠামো এবং টিকাদান কর্মসূচিতে অর্থ ব্যয় হলেও নীতিনির্ধারকদের দায়িত্বহীনতায় টিকা সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছিল।

টিকা সংকটের মূল কারণ ব্যাখ্যা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে ইউনিসেফ ও গ্যাভির সহায়তায় সরাসরি টিকা সংগ্রহ করা হলেও ২০২৫ সালের সেপ্টেম্বরে তা হঠাৎ পরিবর্তন করে মুক্ত দরপত্র চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। তৎকালীন ইউনিসেফ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স ৫-৬টি চিঠি ও প্রায় ১০টি বৈঠকে এই সিদ্ধান্তকে ঝুঁকিপূর্ণ আখ্যা দিয়ে সতর্ক করলেও তৎকালীন নীতিনির্ধারকেরা তা পুরোপুরি উপেক্ষা করেন।

তিনি বলেন, এর পরপরই অর্থ ছাড় ও ফাইল অনুমোদনে আমলাতান্ত্রিক জটিলতা তৈরি হয়, যার ফলে আন্তর্জাতিক গুদামে মজুত থাকলেও দেশে টিকা পৌঁছাতে মারাত্মক বিলম্ব ঘটে। গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসাকে অগ্রাধিকার দিতে গিয়ে নিয়মিত টিকাদানে নজর দেওয়া হয়নি এবং ২০২৫ সালের হাম-রুবেলা ক্যাম্পেইন বাতিল করায় দেশজুড়ে শিশুদের নিয়মিত টিকাদান আশঙ্কাজনকভাবে কমে যায়, যা পরবর্তীতে সাধারণ শিশু ও রোহিঙ্গা ক্যাম্পে প্রাণঘাতী রূপ নেয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর