মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

‘অন্য রাজ্যে সরানো হোক আরজি কর শুনানি…’, আবেদন উঠতেই ‘বড়’ নির্দেশ প্রধান বিচারপতির Latest Update On Kolkata Doctor Murder Case CJI Observation On trial In different State

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১০৬ সময় দেখুন


Last Updated:

RG Kar Supreme Court Hearing: টানা দু’দিন পিছিয়ে যাওয়ার পর আজ, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে শুরু হয়েছে আরজি কর মামলার শুনানি।

আরজি কর শুনানিআরজি কর শুনানি
আরজি কর শুনানি

নয়াদিল্লি : টানা দু’দিন পিছিয়ে যাওয়ার পর আজ, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে শুরু হয়েছে আরজি কর মামলার শুনানি। শুনানির শুরুতেই স্টেটাস রিপোর্ট তুলে দেওয়া হয় সিবিআইয়ের তরফে। সলিসিটার জেনারেল তুষার মেহেতা এদিন উপস্থিত থাকতে পারেননি। তাই তাঁর জুনিয়র স্টেটাস রিপোর্ট তুলে দেন প্রধান বিচারপতির হাতে। স্টেটাস রিপোর্ট নিয়ে প্রধান বিচারপতি বিস্তারিত বলার পরেই আরজি কর মামলার শুনানি অন্য রাজ্যে সরানোর দাবি জানানো হতে স্পষ্ট সেই দাবি নাকচ করে দেন সুপ্রিম কোর্টের সিজেএই ডি ওয়াই চন্দ্রচূড়।

আইনজীবী মহেশ জেঠমালানি তাঁর আবেদনে বলেন, “ট্রায়াল অন্যত্র রাজ্যে সরানো হোক।” এই আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি স্পষ্ট শীর্ষ আদালতের অবস্থান জানিয়ে বলেন, “আমরা সরাচ্ছি না ট্রায়াল। সেটা জুডিশিয়াল সিস্টেমের উপর প্রশ্ন তোলা হবে।”

আরও পড়ুন: বঙ্গোপসাগরে দ্রুত এগোচ্ছে ঘূর্ণাবর্ত…! ৫ রাজ্যে তেড়ে আসছে মৌসুমী বৃষ্টি! কী সতর্কতা বাংলায়? বড় আপডেট দিল IMD

সিজেআই এরপরে জানতে চান, “আপনারা কি চান না ট্রায়াল শুরু হোক? তাতে আইনজীবী বৃন্দা গ্রোভার বলেন, “কেউ ট্রায়াল আটকাতে চাইছেন, কেউ অন্যত্র সরাতে চাইছেন। পরবর্তীকালে যদি অন্য কোনও আপডেট হয়, তাহলে চার্জশিটে আপডেট করার সুযোগ থাকবে।” এরইমধ্যে অপর এক আইনজীবী বলেন, “রাজ্যের মানুষ বিশ্বাস হারাচ্ছে বিচার ব্যবস্থার উপর।” তাতে প্রধান বিচারপতি রাগত স্বরে বলেন, “আপনি কে? আপনি কাকে প্রতিনিধিত্ব করেন? ক্যান্টিন গসিপ করবেন না এখানে।”

আরও পড়ুন: এশিয়ার সবচেয়ে ‘বড়লোক’ গ্রাম কোনটি জানেন? আছে এই ভারতেই…! কোথায় বলুন তো?

বিচারপতি আরও বলেন, ষষ্ঠ স্টেটাস রিপোর্ট ইঙ্গিত দিচ্ছে, বিএনএস অনুযায়ী, শিয়ালদহ আদালতে চার্জ ফ্রেম হয়েছে অভিযুক্ত সঞ্জয় রাইয়ের বিরুদ্ধে। পরবর্তী শুনানি ১১ তারিখ। তদন্ত চলছে, এই পরিস্থিতিতে আমরা বিস্তারিত কিছু বলব না তদন্ত সম্পর্কে। পরবর্তী শুনানির দিন পরের স্টেটাস রিপোর্ট নেওয়া হবে। ৪ সপ্তাহ পর পর পরবর্তী স্টেটাস রিপোর্ট জমা দেওয়া হবে।”

বাংলা খবর/ খবর/কলকাতা/

RG Kar Supreme Court Hearing: ‘অন্য রাজ্যে সরানো হোক আরজি কর শুনানি…’, আবেদন উঠতেই ‘বড়’ নির্দেশ প্রধান বিচারপতির



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর