শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

অপ্রয়োজনীয় মনে করছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ২৭১ সময় দেখুন
অপ্রয়োজনীয় মনে করছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি


স্পেশাল করেসপন্ডেট

ঢাকা: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, নতুন নির্বাচন কমিশন গঠন করতে রাষ্ট্রপতির সংলাপ অপ্রয়োজনীয়, প্রচারসর্বস্ব এবং তার মূল্যবান সময়ের অপচয় মাত্র। একইসঙ্গে, এই সংকট থেকে উত্তরণের জন্য বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে পাঁচ দফা প্রস্তাব পেশ করা হয়।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সেগুনবাগিচার সংহতি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে পার্টির প্রস্তাবনা তুলে ধরেন সাইফুল হক।

অবিলম্বে সরকারকে রাজনৈতিক উদ্যোগ নিয়ে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য ও সমঝোতার ভিত্তিতে আইনি কাঠামো তৈরি করে নিরপেক্ষ, গ্রহণযোগ্য, দক্ষ ও মেরুদণ্ডসম্পন্ন ব্যক্তিদের নিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। এ ব্যাপারে রাষ্ট্রপতি সরকারি দলকে পরামর্শ দিতে পারে। রাজনৈতিক দলগুলোর তরফ থেকে দেওয়া আগের মতামত এবং সুপারিশের ভিত্তিতে নির্বাচনি ব্যবস্থার গণতান্ত্রিক পুনর্গঠন জরুরি উল্লেখ করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে বলা হয়, সংসদকে প্রতিনিধিত্বমূলক করতে ভোটের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।

পাশাপাশি, বর্তমান সরকার কীভাবে, কখন পদত্যাগ করবে এবং কীভাবে নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকি সরকার গঠন হবে সে ব্যাপারেও ঐক্যমত্য প্রতিষ্ঠিত করতে হবে বলে মনে করছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।

রাষ্ট্রপতি, সরকারসহ সংশ্লিষ্ট সবাই নির্বাচনকেন্দ্রীক গভীর সংকট থেকে বেরিয়ে আসতে তাদের এই সুনির্দিষ্ট প্রস্তাবনাগুলো বিবেচনায় নেবেন বলে মনে করছেন সাইফুল হক।

তিনি বলেন, রাষ্ট্রপতি ব্যক্তিগতভাবে যাই মনে করুন না কেন, বাস্তবে সরকার তথা প্রধানমন্ত্রীর মতামত ও পরামর্শের বাইরে সাংবিধানিকভাবে তার কিছুই করার অবকাশ নেই। বিগত দুই নির্বাচন কমিশন এবং তার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ও সার্চ কমিটির অভিজ্ঞতাই তার এক বড় নজির। বিশেষ করে নূরুল হুদা নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের তিক্ত ও করুণ অভিজ্ঞতা তার প্রমাণ। সরকার ও সরকারি দল অনুগত এই নির্বাচন কমিশন নজিরবিহীন ঘটনাবলীর মধ্য দিয়ে দেশের মানুষের ভোটের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে, সরকারি দলের পক্ষে কাজ করতে গিয়ে দেশ থেকে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনি ব্যবস্থা তুলে দিয়েছে কমিশন।

এর আগে, ২০১৭ সালে সংলাপকালে নির্বাচন কমিশনের কাছে তিনি ৩৬ দফা সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরেছিলেন উল্লেখ করে সাইফুল হক বলেন, কাজের কাজ কিছুই হয়নি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, কেন্দ্রীয় কমিটির সদস্য মোফাজ্জল হোসেন মোশতাক, সিকদার হারুন মাহমুদ, কামরুজ্জামান ফিরোজ, ঢাকা মহানগর নেতা সালাউদ্দীন আহমেদ, কাঞ্চন মিয়া প্রমুখ।

সারাবাংলা/এএইচএইচ/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর