বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

অবশেষে যৌথ ঘোষণায় ঐকমত্যে জি২০

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৭ সময় দেখুন
অবশেষে যৌথ ঘোষণায় ঐকমত্যে জি২০


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলছে জি২০ শীর্ষ সম্মেলন। তবে বিশ্বনেতাদের মতপার্থক্যে শেষ পর্যন্ত একটি যৌথ ঘোষণা আদৌ দেওয়া যাবে কি না তা নিয়ে জল্পনা ছিল। ইউক্রেন প্রসঙ্গে রাশিয়া ও চীন এবং পশ্চিমাদের অবস্থান দুই মেরুতে। পশ্চিমা দেশগুলো চায় জি২০ যেন ইউক্রেনে রুশ হামলার নিন্দা করুক। অপরদিকে, রাশিয়া ও চীনের সাফ কথা, জি২০ এ ধরনের সংঘাত নিয়ে অবস্থান নেওয়ার প্লাটফর্ম নয়।

তবে শেষ পর্যন্ত কূটনৈতিক সাফল্য পেয়েছে আয়োজক দেশ ভারত। সম্মেলনের যৌথ বিবৃতির খসড়ায় ইউক্রেন প্রসঙ্গে ভাষাগত বদল এনে জি২০ সদস্য দেশগুলোর কাছে নতুন একটি বিবৃতির খসড়া পেশ করে ভারত। এতেই অচলাবস্থা নিরসন হয়েছে।

যৌথ বিবৃতির বিষয়ে ঐকমত্যের বিষয়টি প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী ও জি২০ চেয়ারম্যান নরেন্দ্র মোদি। তিনি এক ঘোষণায় জানান, দুই দিনের বৈঠকের প্রথম দিনই সফলতা মিলেছে। মোদি বলেন, বন্ধুরা, আমরা এইমাত্র সুসংবাদ পেয়েছি। আমাদের দলের কঠোর পরিশ্রমের কারণে এবং আপনাদের সকলের সহযোগিতায় নয়াদিল্লি জি২০ নেতাদের শীর্ষ সম্মেলনের ঘোষণায় ঐকমত্য পৌঁছেছেন। আমি ঘোষণা করছি যে, ঘোষণাটি গৃহীত হয়েছে।

জি২০ সদস্য দেশগুলোর নেতাদের প্রতিনিধি বা শেরপারা মিলে নেতাদের পরামর্শে এই ঘোষণাটি তৈরি করেন। নেতাদের মতপার্থক্য থাকায় শেরপারা একটি যৌথ ঘোষণা চূড়ান্ত করতে একে অন্যের কাছে ছুটাছুটি করেছেন। এর আগে গত ৬ সেপ্টেম্বর শেরপাদের বৈঠকে যৌথ বিবৃতি নিয়ে আলোচনা হয়। তবে তাতে ঘোষণা চূড়ান্ত করা যায়নি। মূলত শনিবার ভারতের তরফ থেকে বিবৃতিতে ইউক্রেন প্রসঙ্গের প্যারাগ্রাফে ভাষাগত পরিবর্তন আনা হয়। আর তাতেই জট খুলে।

ভারতের শেরপা অমিতাভ কান্ট এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বলেন, দীর্ঘদিন ধরে এটা নিয়ে কাজ হচ্ছে। সবশেষে প্রায় ২০০ ঘণ্টার চেষ্টায় যৌথ ঘোষণা চূড়ান্ত হয়েছে। এ কাজে উদীয়মান বাজারের দেশগুলো যেমন সৌদি আরব, ভারত, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, ইন্দোনেশিয়া, মেক্সিকো, তুরস্ক সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে।

শনিবার শীর্ষ সম্মেলনের প্রথম দিন সন্ধায় নরেন্দ্র মোদি যখন যৌথ ঘোষণা নিয়ে ঐকমত্যের ঘোষণা দেন তখন নেতারা টেবিল চাপড়ে স্বাগত জানান।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ইউক্রেন প্রসঙ্গে গত নভেম্বরে বালিতে ১৭তম শীর্ষ সম্মেলনে সম্মত ঘোষণার চেয়ে কিছুটা নরম ভাষা ব্যবহার করা হয়েছে।

সারাবাংলা/আইই/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর