বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

অবশেষে রাজি এরদোগান, ন্যাটোর সদস্য হচ্ছে সুইডেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ১২৭ সময় দেখুন
অবশেষে রাজি এরদোগান, ন্যাটোর সদস্য হচ্ছে সুইডেন


আন্তর্জাতিক ডেস্ক

ন্যাটো সামরিক জোটে যোগদানের জন্য সুইডেনের আবেদন সমর্থন করেছে তুরস্ক। ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ লিথুয়ানিয়ায় অনুষ্ঠিত সামরিক জোটটির শীর্ষ সম্মেলনের প্রাক্কালে এ ঘোষণা দিয়েছেন। শীর্ষ সম্মেলনের আগে এরদোগান, স্টলটেনবার্গ ও সুইডেনের প্রধানমন্ত্রী ক্রিস্টারসন এক বৈঠক করেন। ওই বৈঠকে সমঝোতা হয়।

সোমবার (১০ জুলাই) সন্ধ্যায় বৈঠক শেষে স্টলটেনবার্গ এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে, প্রেসিডেন্ট এরদোগান সুইডেনের আবেদন যত তাড়াতাড়ি সম্ভব তার দেশের পার্লামেন্টে পাঠাতে রাজি হয়েছেন। পার্লামেন্টে এ প্রস্তাবের পক্ষে সমর্থনও নিশ্চিত করবেন তিনি।’

ন্যাটোর নিয়ম অনুযায়ী, নতুন কোনো দেশ সদস্য হতে চাইলে বাকি সকল সদস্যের সম্মতির প্রয়োজন হয়। তুরস্ক এর আগে কুর্দি জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগে সুইডেনের আবেদন বেশ কয়েক মাস ধরে আটকে রেখেছিল। তবে সোমবার লিথুয়ানিয়া যাওয়ার আগে সুইডেনের ন্যাটো আবেদনে সম্মতির বিনিময়ে ইউরোপীয় ইউনিয়নে তার দেশের প্রবেশের শর্তের কথা বলেন এরদোগান।

লিথুয়ানিয়ার উদ্দেশে রওয়ানা দেওয়ার আগে আঙ্কারায় সাংবাদিকদের এরদোগান বলেন, ‘প্রথমে তুরস্কের ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার পথ উন্মুক্ত করুন। তাহলে সুইডেনের পথও আমরা খুলে দেব।’

লিথুয়ানিয়ায় এরদোগান ও ক্রিস্টারসনের সঙ্গে বৈঠকের পর স্টলটেনবার্গ বলেন, ‘স্টকহোম-আঙ্কারার সঙ্গে একটি দ্বিপাক্ষিক নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সম্মত হওয়ার পরে তুরস্ক এই অনুমোদন দিয়েছে। এখন থেকে ইউরোপীয় ইউনিয়নে তুরস্কের প্রবেশের আবেদনকে সমর্থন করবে সুইডেন। এছাড়া ভিসা সহজ করা, কাস্টমস ইউনিয়ন হালনাগাদ করার প্রচেষ্টাকেও সমর্থন করবে সুইডেন।’

সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন এ ঘোষণার প্রতিক্রিয়ায় বলেছেন, ‘আমি খুব খুশি, এটি সুইডেনের জন্য একটি শুভ দিন।’

এ খবরের প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি প্রেসিডেন্ট এরদোগানের প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়েছেন।

হোয়াইট হাউজের এক বিবৃতিতে বাইডেন বলেন, ‘ইউরো-আটলান্টিক এলাকায় প্রতিরক্ষা ও প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আমি প্রেসিডেন্ট এরদোগান ও তুরস্কের সঙ্গে কাজ করতে প্রস্তুত। আমি প্রধানমন্ত্রী ক্রিস্টারসন ও সুইডেনকে আমাদের ৩২তম ন্যাটো মিত্র হিসেবে স্বাগত জানাতে উন্মুখ।’

জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেন বেয়ারবক টুইট করেছেন, ‘৩২-এ আমরা সবাই একসঙ্গে নিরাপদ।’ ব্রিটিশ প্রধানমন্ত্রী রিশি সুনাক বলেছেন, ‘সুইডেনের যোগদান আমাদের সকলকে নিরাপদ করে তুলবে।’

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর