
শেখ মোঃ আবুল বাসার, অভয়নগর (যশোর) প্রতিনিধি ::
যশোরের অভয়নগর উপজেলার ১ নং প্রেমবাগ ইউনিয়নের পালপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান না ফেরার দেশে চলে গেলেন। ৪ মে বৃহস্পতিবার ভোর ৫.০০ টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। তিনি উপজেলার পালপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
তার বড় ছেলে মনিরুজ্জামান জানান, গত ২৭ এপ্রিল বৃহস্পতিবার চেঙ্গুটিয়া বাজারের রাস্তায় আমার বাবা ইজিবাইকের সাথে ধাক্কা লেগে মারাত্মক আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যশোর ক্যান্টরনমেন্ট(CMH) হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা করে রিপোর্টে দেখা যায়, তার বুকের ডান পাশের একটি হাড় ভেঙে গেছে। পরবর্তীতে অবস্থা আরো খারাপ হলে লাইফ সাপোর্টে রাখার ৭দিন পর বৃহস্পতিবার ভোর ৫.০০ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
চেঙ্গুটিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদা (গার্ড অফ অনার) প্রদানের মাধ্যমে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরিজ্জামান, অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমারের নেতৃত্বে একদল চৌকস পুলিশ গার্ড অফ অনার প্রদান করেন। এছাড়া মরহুমের ২য় জানাজার নামাজ তার গ্রামের বাড়ি প্রেমবাগ ইউনিয়নের পালপাড়া গ্রামের টাটার মাঠে সেনাবাহিনীর পক্ষ থেকে ক্যাপ্টেন ফাহিম শাহরিয়ারের নেতৃত্বে একদল সেনাবাহিনী রাষ্ট্রীয় মর্যাদা (গার্ড অফ অনার) প্রদান করে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।