বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

অভয়নগরে শশুরবাড়ির নির্যাতন সহ্য করতে না পেরে গৃহবধুর আত্মহত্যা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩০ সময় দেখুন
অভয়নগরে শশুরবাড়ির নির্যাতন সহ্য করতে না পেরে গৃহবধুর আত্মহত্যা


শেখ মোঃ আবুল বাসার, অভয়নগর (যশোর) প্রতিনিধি ::

যশোরের অভয়নগরে শশুরবাড়ির নির্যাতন সহ্য করতে না পেরে ট্রেনের সামনে ঝাপ দিয়ে লাবনী আক্তার (২৫) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছে। ৪ ফেব্রুয়ারি শনিবার বেলা ১২.০০ টার সময় রাজঘাট-গাজীপুর রেলক্রসিং এর পাশে এ ঘটনা ঘটে । নিহত লাবনী উপজেলার বিভাগদী গ্রামের রকি শেখের স্ত্রী এবং খুলনা জেলার ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা গ্রামের মহিরুল ইসলাম বাবলু’র কন‍্যা।

প্রত্যক্ষ দর্শীদের কাছ থেকে  জানা যায়, বেলা ১২.০০ টার কিছু পূর্বে লাবনী মোবাইলে তার পিতার সাথে কথা বলতে বলতে রেললাইন এর পাশ দিয়ে হাটার পথে খুলনাগামী আন্তঃনগর বেতনা এক্সপ্রেস ট্রেনের সামনে ঝাপ দিলে ঘটনা স্থলেই তার মৃত্য হয়।

মেয়ের পিতা মহিরুল ইসলাম বলেন, আমার কন‍্যা’র ১ বৎসরের একটা পুত্র সন্তান রয়েছে। বিভিন্ন সময়ে যৌতুকের দাবিতে মেয়ের উপর তার শশুর বাড়ির লোকজন  নির্যাতন চালাতো। কিছুদিন পূর্বে মটরসাইকেলের দাবীতে  শশুর বাড়ির লোকজন তাকে বেদম মারপিট করে। গতকাল রাতেও তারা তাকে পিটিয়েছে। দূর্ঘটনার সময় মেয়ে মোবাইল ফোনে আমার কাছে ক্ষমা চায় , এর পরপরই দুঃসংবাদটা পাই।

যশোর রেলওয়ে পুলিশের এসআই মিজানুর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে, পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব‍্যবস্থা গ্রহন করা হবে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর