রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

অশুভ চক্রের চক্রান্ত ঠেকাতে মণ্ডপ পাহারা দিচ্ছে দেশের মানুষ: ফখরুল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ২৩৬ সময় দেখুন
অশুভ চক্রের চক্রান্ত ঠেকাতে মণ্ডপ পাহারা দিচ্ছে দেশের মানুষ: ফখরুল


ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অশুভ চক্রের চক্রান্ত ঠেকাতে দেশের মানুষ আজ ঐক্যবদ্ধভাবে পূজামণ্ডপ পাহারা দিচ্ছে। বুধবার (১ অক্টোবর) দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘দুর্গাপূজা বাংলা ভাষাভাষী হিন্দু সম্প্রদায়ের জীবনে এক বিশেষ স্থান অধিকার করে আছে। দেবী দুর্গা শক্তি ও সাহসের প্রতীক। এই উৎসব শুভশক্তির জয়গান করে।’

ফখরুল আরও বলেন, ‘বাংলাদেশের মৃত্তিকার গভীর থেকে যে ঐতিহ্য উৎসারিত হয়েছে, তার মূলেই রয়েছে ধর্মীয় স্বাধীনতা ও সহাবস্থান। দুর্গাপূজার মূল বাণী হলো— অশুভের ওপর শুভের জয়।’

তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী সরকারের আমলে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য বারবার সাম্প্রদায়িক উসকানি, মন্দিরে হামলা ও সাজানো ঘটনা ঘটানো হয়েছে। এখনও তাদের অনুচরেরা সক্রিয় রয়েছে। তবে দেশের মানুষ এখন একসঙ্গে মণ্ডপ পাহারা দিচ্ছে, যাতে শান্তিপূর্ণভাবে শারদীয় উৎসব শেষ করা যায়।

বিএনপি মহাসচিব আশ্বস্ত করে বলেন, ‘অপশক্তির কোনো অশুভ তৎপরতা যাতে দুর্গাপূজায় বিঘ্ন না ঘটাতে পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। জাতীয়তাবাদী দল-বিএনপি জনগণের পাশে থেকে তা প্রতিহত করতে বদ্ধপরিকর।’

তিনি আরও উল্লেখ করেন, দুর্গাপূজা শুধু ধর্মীয় উপাসনার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি একটি সামাজিক-সাংস্কৃতিক উৎসব যা মানুষের আত্মাকে মিলনের বোধে উদ্দীপ্ত করে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর