শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

অসুস্থ আওয়ামী লীগ নেতাদের খোঁজ নিলেন বিপ্লব বড়ুয়া

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৫৫ সময় দেখুন
অসুস্থ আওয়ামী লীগ নেতাদের খোঁজ নিলেন বিপ্লব বড়ুয়া


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর বিভিন্ন হাসপাতালে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আওয়ামী লীগ নেতা ও বিশিষ্টজনদের খোঁজখবর নিলেন বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন নেতাসহ বিশিষ্ট নাট্যজন মামুনুর রশিদের খোঁজখবর নিয়েছেন ও সংশ্লিষ্ট চিকিৎসকদের সুচিকিৎসার নির্দেশনা দিয়েছেন।

ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, ‘আমাদের চেনাজানা অনেকেই অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ তাদের কয়েকজনের শারীরিক অবস্থার খবর নেওয়ার চেষ্টা করি।’

বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলী, টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান বিশ্বাস ও খ্যাতিমান অভিনেতা ও নাট্যকার মামুনুর রশিদ রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সকলের আশু সুস্থতার জন্য প্রার্থনা করি।

তিনি তার নিজের ফেসবুকেও চিকিৎসাধীন নেতা ও বিশিষ্টজনদের খোঁজখবর নেওয়ার বিষয়টির ছবি আপলোড করেন।

সারাবাংলা/এনআর/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর