বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

অস্ট্রেলিয়ায় লকডাউন বিরোধীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ৩৩০ সময় দেখুন
অস্ট্রেলিয়ায় লকডাউন বিরোধীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ


আন্তর্জাতিক ডেস্ক

অস্ট্রেলিয়ায় লকডাউন বিরোধীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ ঘটেছে। শনিবার (২১ আগস্ট) দেশটির সিডনি, মেলবোর্ন, ব্রিসবনসহ প্রধান প্রধান শহরে করোনাকালীন লকডাউনের প্রতিবাদে হাজারো মানুষ রাস্তায় নেমে আসেন। এসময় পুলিশ পেপার স্প্রে ও লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। এদিন অন্তত ২১৮ জনকে আটক করে পুলিশ।

আটককৃত প্রত্যেককে ৫ হাজার ৪৫২ অস্ট্রেলিয়ান ডলার হারে জরিমান করা হয়। তাদের বিরুদ্ধে মহামারিকালীন বিধিনিষেধ ভঙ্গ ও পুলিশের ওপর হামলার অভিযোগও আনা হয়।

বিবিসির খবরে জানা গেছে, সিডনি শহরে আরও এক মাস লকডাউনের মেয়াদ বাড়ানো হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার কয়েক’শ মানুষ বিক্ষোভ প্রদর্শন করেন। সিডনি শহরে লকডাউন বিরোধী সমাবেশে অংশ নিতে হাজারো মানুষের ঢল ঠেকাতে কঠোর অবস্থান নেয় পুলিশ।

অস্ট্রেলিয়ায় লকডাউন বিরোধীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ

তবে মেলবোর্নে প্রায় ৪ হাজার মানুষ লকডাউন বিরোধী সমাবেশের আয়োজন করেন। ব্রিসবনেও প্রায় ২ হাজার মানুষ লকডাউন বিরোধী সমাবেশে অংশ নেন। ওই দুই শহরেই পুলিশ সমাবেশ ছত্রভঙ্গ করে দিতে কড়া পদক্ষেপ নেয়।

নিউ সাউথ ওয়েলস পুলিশের কমিশনার মাল লেনন বিবিসিকে জানান, গোটা রাজ্য থেকে সিডনিগামী অন্তত ৩৮ হাজার গাড়িকে থামিয়ে দেওয়া হয়েছে। এসময় লকডাউন বিরোধীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটে।

তিনি জানান, সিডনিগামীদের ঠেকাতে বিভিন্ন পয়েন্টে অন্তত ১৫০০ পুলিশ কর্মকর্তাকে মোতায়েন করে নিউ সাউথ ওয়েলস পুলিশ।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর