বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

অস্ট্রেলিয়ায় ৭০ ভাগ ভ্যাকসিন প্রয়োগের আগে লকডাউন শিথিল নয়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ৩৫২ সময় দেখুন
অস্ট্রেলিয়ায় ৭০ ভাগ ভ্যাকসিন প্রয়োগের আগে লকডাউন শিথিল নয়


আন্তর্জাতিক ডেস্ক

দেশের কমপক্ষে ৭০ ভাগ লোক ভ্যাকসিনের আওতায় না আসা পর্যন্ত লকডাউন শিথিল করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। শনিবার (২১ আগস্ট) দেশটির প্রধান প্রধান শহরগুলোতে লকডাউন বিরোধী ব্যাপক বিক্ষোভ সমাবেশের জবাবে তার অবস্থান জানালেন প্রধানমন্ত্রী স্কট মরিসন।

অস্ট্রেলিয়ায় সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে স্কট মরিসন বলেন, ‘আপনি চিরতর লকডাউন চালিয়ে নিতে পারবেন না। এক সময় আপনাকে তা প্রত্যাহার করে নিতেই হবে। দেশের ৭০ ভাগ লোক ভ্যাকসিনের আওতায় আসলেই এটি করা হবে’।

অস্ট্রেলিয়ায় এ পর্যন্ত মাত্র ৩০ শতাংশ মানুষ ভ্যাকসিনের পূর্ণাঙ্গ ডোজের আওতায় এসেছেন। তবে ৫১ শতাংশ মানুষ অন্তত এক ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছেন।

করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাবে অস্ট্রেলিয়ায় জনবহুল শহরগুলোতে কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। তবে এসব লকডাউন ও বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছেন হাজারো মানুষ।

শনিবার (২১ আগস্ট) দেশটির সিডনি, মেলবোর্ন, ব্রিসবনসহ প্রধান প্রধান শহরে করোনাকালীন লকডাউনের প্রতিবাদে হাজারো মানুষ রাস্তায় নেমে আসেন। এসময় পুলিশ পেপার স্প্রে ও লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। এদিন আট’শর বেশি মানুষকে আটক করে পুলিশ।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর