রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শ্রমিকের মহাসড়ক অবরোধে দীর্ঘ ৬ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক লক্ষ্মীপুরে ৫ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ চাঁপাইনবাবগঞ্জে আলিমে জিপিএ-৫ মাত্র ২, পিছিয়ে ২৬ মাদরাসা CJP’s Abhijeet Dipke Attends Diljit Dosanjh’s Concert After ‘I’m An Artist’ Row: ‘Chota Bhai Samajh Ke Mitti Pao’ | Bollywood News Nemesis No. 1! Mitchell Santner scripts history, enters record books against India | Cricket News তরুণ চিকিৎসকদের গতানুগতিক ধারার বাইরে চিন্তা করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নসহ ৭ দফা দাবিতে ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ শনিবার চুয়েট কর্মকর্তা সমিতির সভাপতির বিরুদ্ধে দুর্ব্যবহার ও প্রভাব বিস্তারের অভিযোগ হাম ও হামের উপসর্গে ৩০ দিনে ১৪৩ শিশুর মৃত্যু Youth-led Innovation Lab-এ ইপসার সাফল্য, জাতীয় পর্যায়ে যাচ্ছে TeaCycle ও Econova

অস্থিমজ্জা প্রতিস্থাপনের অনুমতি পেল আজগর আলী হাসপাতাল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৫ সময় দেখুন
অস্থিমজ্জা প্রতিস্থাপনের অনুমতি পেল আজগর আলী হাসপাতাল


ঢাকা: দেশের বেসরকারি হাসপাতালের মধ্যে প্রথমবার অস্থিমজ্জা প্রতিস্থাপন (Bone Marrow Transplant) করার অনুমতি পেয়েছে আজগর আলী হাসপাতাল।

বুধবার (৩ ডিসেম্বর) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম তার অফিস কক্ষে এ অনুমতিপত্র প্রদান করেন। আজগর আলী হাসপাতালের পক্ষে এটি গ্রহণ করেন সিইও এবং পরিচালক প্রফেসর ডা. জাবরুল এসএম হক।

বাংলাদেশে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় হতে আনুষ্ঠানিকভাবে বেসরকারি হাসপাতালের মধ্যে প্রথমবারের মতো আজগর আলী হাসপাতালকে ‘অস্থিমজ্জা প্রতিস্থাপন’ করার অনুমতিপত্র দেওয়া হলো।

এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী মর্যাদা) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান এবং স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোমবার (১ ডিসেম্বর) থেকে এক বছরের জন্য এ অনুমতিপত্র দেওয়া হয়েছে। বিধি মোতাবেক প্রতিবছর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে এ অনুমতিপত্র নবায়ন করতে হবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর