শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

আ.লীগের কার্যনির্বাহী সংসদের সভা শুরু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪৮ সময় দেখুন
আ.লীগের কার্যনির্বাহী সংসদের সভা শুরু


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও আগামী বছর জাতীয় কাউন্সিলকে সামনে রেখে সাংগঠনিক রোডম্যাপ নির্ধারণে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা শুরু হয়েছে। প্রায় ১ বছর পর বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে সভা শুরু হয়। বৈঠকে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ৫৩ জন নেতা উপস্থিত আছেন।

দলের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠেয় বৈঠকে ক্ষমতাসীন দল হিসেবে সমসাময়িক ইস্যুসহ নানা বিষয়ে সাংগঠনিক রোডম্যাপ নির্ধারণ করবে আওয়ামী লীগ। পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনকে লক্ষ্য রেখে তৃণমূল থেকে সংগঠনকে সুসংগঠিত করার কৌশলও নির্ধারণ করবে দলটি।

করোনাভাইরাস সংক্রমণের মধ্যেই গত বছরের ৩ অক্টোবর দলটির সর্বশেষ কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে স্বাস্থ্যবিধি মেনে কার্যনির্বাহী সংসদের ৮১ সদস্যের মধ্যে ৩২ জন উপস্থিত ছিলেন। এক বছর পর অনুষ্ঠেয় বৈঠকে উপস্থিত আছেন ৫৩ জন নেতা। দলের একাধিক সূত্র জানিয়েছে, বৈঠকে উপস্থিত হওয়ার আমন্ত্রণ পাওয়া নেতাদের করোনা পরীক্ষা করা হয়েছে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর)। পরীক্ষায় যারা নেগেটিভ হয়েছেন তারাই বৈঠকে উপস্থিত থাকতে পারবেন।

সারাবাংলা/এনআর/এসএসএ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর