বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

আইওয়া ককাসে ট্রাম্পের জয়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ১২০ সময় দেখুন
আইওয়া ককাসে ট্রাম্পের জয়


আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী বাছাই চলছে জোরেশোরে। দেশটির কেন্দ্রস্থলের অঙ্গরাজ্য আইওয়া’তে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইয়ে জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (১৫ ডিসেম্বর) আইওয়া ককাসের মধ্য দিয়ে রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইয়ের প্রথম ধাপ শুরু হয়।

আইওয়া ককাসে জয়ের ফলে প্রেসিডেন্ট পদে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে টানা তৃতীয় দফায় মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে ট্রাম্প এক ধাপ এগিয়ে গেলেন। এর মাধ্যমে দলের ওপর আধিপাত্য জোরদার করেছেন তিনি। ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস এবং জাতিসংঘের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি দ্বিতীয় স্থানের জন্য লড়াইয়ে ছিলেন।

চারটি ফৌজদারি অভিযোগ থাকা সত্ত্বেও রিপাবলিকানদের মধ্যে ট্রাম্পের সমর্থন কমাতে পারেনি।

আইওয়াই প্রথম রাজ্য, যেখানে আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে রিপাবলিকান ভোটাররা তাদের প্রার্থী বাছাইয়ের জন্য ভোট দিচ্ছেন। রাজ্যের বিভিন্ন জায়গায় এখনও ভোটগ্রহণ চলছে। মাইনাস ২৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উপেক্ষা করে রিপাবলিকানরা ভোট দিচ্ছেন।

প্রসঙ্গত, ২০১৬ সালে রিপাবলিকান পার্টির প্রার্থী হয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন ট্রাম্প। ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনেও তিনি রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু ওই সময়ে তিনি ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেনের কাছে পরাজিত হয়েছেন।

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর