বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
Scotland vs Brazil Highlights, FT, 0-3: Vini Jr brace fires Brazil top of group and into knockout rounds দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদন, কর্ণফুলীতে জরিমানা জবি ছাত্রদল আহ্বায়ককে মারধর ও চিকিৎসক লাঞ্ছনার পালটাপালটি অভিযোগ কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয় Samantha Ruth Prabhu Confirms Pregnancy, Says ‘I Have To Take Maternity Leave’ | Telugu Cinema News কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত।

আইভরি কোস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯২ সময় দেখুন



আন্তর্জাতিক ডেস্ক

৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৪০



আইভরি কোস্টের উত্তরাঞ্চলে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ৪৫ জন। একটি ট্যাঙ্কারের সঙ্গে একটি বাসের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

শনিবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় মিডিয়া এবং উদ্ধারকারীরা এ কথা জানিয়েছে।

উদ্ধারকারী পুলিশ জানায়, শুক্রবার যাত্রীবাহী একটি বাস এবং বিপরীত লেনে একটি পেট্রোলভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সেখানে ইন্ডিকেটর ছাড়াই একটি মালবাহী ট্রাক পার্ক করায় সড়ক সঙ্কুচিত হয়েছিল।

আইভরি কোস্টের উত্তরাঞ্চলের দুটি বড় শহর বোয়াকে এবং কোরহোগোর মধ্যে হাইওয়েতে প্রায় ২৩০০ জিএমটিতে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বাস এবং ট্যাঙ্কারের মধ্যে সংঘর্ষে ভয়ঙ্করভাবে আগুন ছড়িয়ে পড়ে, আগুনে পুড়ে ১৩ জনের মৃত্যু হয়।

আইভোরিয়ান প্রেস এজেন্সি (এআইপি) নিশ্চিত করেছে, ১৯ জন আহত শিশু কাটিওলা এবং নিয়াকারা শহরের হাসপাতালে ভর্তি হয়েছে।

সারাবাংলা/ইআ


আইভরি কোস্ট
সড়ক দুর্ঘটনা





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom