রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

‘আওয়ামী লীগ জনগণ থেকে দূরে সরে গেছে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ১১১ সময় দেখুন
‘আওয়ামী লীগ জনগণ থেকে দূরে সরে গেছে’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: আওয়ামী লীগ জনগণ থেকে অনেক দূরে সরে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ক্রীড়া সম্পাদক, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক।

মঙ্গলবার (২৬ মার্চ) শেরে বাংলা নগর থানা বিএনপি আয়োজিত ইফতার মাহফিল এবং ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষ শান্তিতে থাকতে পারে না। জনগণ নিরাপত্তাহীনতায় ভোগে। এ দলটির সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য মানুষ সবসময় ভয়ে থাকে। আওয়ামী লীগ জনধিক্কৃত একটি রাজনৈতিক দল। জনগণ থেকে এরা অনেক দূরে সরে গেছে।’

তিনি বলেন, ‘দেশের জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়ে আওয়ামী লীগ এখন বিদেশি প্রভুদের কাছে নিজেদের সত্ত্বা বিক্রি করে দিয়েছে। আর যে প্রভূরা বাংলাদেশের জনগণকে বাদ দিয়ে জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়া সরকারকে সমর্থন দিচ্ছে সেসব প্রভূ রাষ্ট্রকে বয়কট করতে দেশের ১৮ কোটি মানুষ এখন ঐক্যবদ্ধ।’

আমিনুল হক বলেন, ‘আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই এ দেশ থেকে গণতন্ত্র উধাও হয়ে যায়। হরণ করা হয় মানুষের বাকস্বাধীনতা। এ কারণে আওয়ামী লীগ সরকারের পতন সাধারণভাবে হয় না, গণঅভ্যুত্থানের মাধ্যমে হয়। এবারও গণঅভ্যুত্থানেই এ সরকারের পতন হবে।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ন আহবায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, সদস্য হাজী ইউসুফ, মো. শাহ আলম, আহসানউল্লাহ চৌধুরী হাসান, অ্যাডভোকেট আফতাব উদ্দিন জসিম, দফতরের দায়িত্বপ্রাপ্ত এ বি এম রাজ্জাক প্রমুখ।

সারাবাংলা/এজেড/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর