রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করবেন না: হাসনাত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৪৭ সময় দেখুন


কুমিল্লা: “কুমিল্লা হবে এনসিপির ক্যান্টনমেন্ট, আপনি বিএনপি বা জামায়াত করতে পারেন, কিন্তু আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবেন না”—এমন হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

বুধবার (২৩ জুলাই) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে জেলা ও মহানগর এনসিপির আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাসনাত বলেন, “একসময় শেখ হাসিনা বলেছিলেন—‘কুমিল্লার নামের আগে কু রয়েছে, তাই এই নামে বিভাগ হবে না।’ এখন আমরা তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছি। কুমিল্লা নামেই বিভাগ হবে।”

তিনি অভিযোগ করে বলেন, “কুমিল্লা দীর্ঘদিন ধরে অবহেলিত ও বৈষম্যের শিকার। এখানকার মানুষ আত্মনির্ভরশীল হলেও বিগত সরকার কাঠামোগত উন্নয়নে ব্যর্থ হয়েছে। ক্যান্টনমেন্ট থেকে সিলেট সড়কে দুইটি বাস চলার মতো জায়গা নেই, অথচ এটিকেই মহাসড়ক বলা হয়!”

উত্তরবঙ্গের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “আমরা আগে ভাবতাম শুধু উত্তরবঙ্গ বঞ্চিত। কিন্তু কুমিল্লায় এসেও দেখি—ভালো রাস্তা নেই, অবকাঠামো ভেঙে পড়েছে। সরকার ব্যবস্থা না নিলে আমরা জনগণের টাকায় নিজেরাই রাস্তাঘাট ঠিক করব।”

আওয়ামী লীগ সরকারকে পুনরায় ক্ষমতায় না আনতে কুমিল্লাবাসীকে সতর্ক করে তিনি বলেন, “কুমিল্লায় বিএনপি-জামায়াতের কর্মীদের নির্যাতিত হতে হয়েছে। এখনও লড়াই শেষ হয়নি। কুমিল্লাবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। আওয়ামী লীগ পুনরায় ফিরে এলে চার কোটি সন্তানের নিরাপত্তা থাকবে না।”

এনসিপির উত্তরবঙ্গের মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিপা, যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, আলাউদ্দিন মোহাম্মদ, জয়নাল আবেদীন শিশির, যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, নাভিদ নওরোজ, কেন্দ্রীয় সদস্য হাফসা জাহান, সালাউদ্দিন জামিল সৌরভ, কুমিল্লা দক্ষিণ জেলা এনসিপির আহ্বায়ক সিরাজুল ইসলাম প্রমুখ।

সমাবেশ শুরুর আগে ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এর আগে বিকেল ৫টায় পদুয়ারবাজার বিশ্বরোড থেকে এনসিপির পদযাত্রা শুরু হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতা-কর্মীরা অংশ নেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর