সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে তুলে নেওয়া হবে: মির্জা ফখরুল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৭৫ সময় দেখুন
আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে তুলে নেওয়া হবে: মির্জা ফখরুল


ঠাকুরগাঁও: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা প্রতিহিংসার রাজনীতি করবো না। আওয়ামী লীগ যেভাবে মামলা করেছে আমরা সেভাবে মামলা করতে চাই না। কথা দিচ্ছি, আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সব তুলে নেওয়া হবে। আমরা সৌহার্দ্য ও সম্প্রীতির রাজনীতি করতে চাই।’

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁও মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন।

এসময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে ফখরুল বলেন, ‘শেখ হাসিনাকে বলছি, দেশে আসেন, এসে হাত জোড় করে জনগণের কাছে ক্ষমা চান, বলেন যা করছি ভুল করছি।’

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিনসহ দলের অন্যান্য নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।

এর আগে দুপুরে সদর উপজেলার কে কে বাড়ি লক্ষ্মীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। এ সময় তিনি বলেন, দীর্ঘ ৯ মাস সংস্কারের নামে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার পরও অমীমাংসিত বিষয়গুলো চাপিয়ে দিতে চাইলে এর দায় বিএনপি নেবে না। এর দায় সরকারকে নিতে হবে।

ফখরুল আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রথম ১৫ মাসের মধ্যে এক কোটি মানুষের কর্মসংস্থান তৈরি করাসহ মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষকদের জন্য ফারমার্স কার্ড করা হবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর