সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

আকাশ আংশিক মেঘলা থাকতে পারে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ২৫৮ সময় দেখুন
আকাশ আংশিক মেঘলা থাকতে পারে


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::

আবহাওয়া অফিস জানিয়েছে আজ সারাদেশে অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে। আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় দেশের কোথাও বৃষ্টি হয়নি বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এ ছাড়া সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গতকাল বৃহস্পতিবার সৈয়দপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। আজ শ্রীমঙ্গলে সর্বনি¤œ ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় ।

পূর্বাভাসে আরও বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আজ সকাল থেকে ঢাকায় উত্তর অথবা উত্তর-পূর্ব থেকে ঘন্টায় ৬ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে।
সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ১৭ মিনিটে এবং আগামিকাল সূর্যোদয় ভোর ৬ টা ৮ মিনিটে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর