শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

‘আগামী জাতীয় নির্বাচন ইতিহাসে বড় ঘটনার জন্ম দিতে পারে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১০ মে, ২০২৩
  • ১২২ সময় দেখুন
‘আগামী জাতীয় নির্বাচন ইতিহাসে বড় ঘটনার জন্ম দিতে পারে’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘আগামী জাতীয় নির্বাচন ইতিহাসের বড় ঘটনা জন্ম দিতে পারে। সেটা খারাপের দিকেও যেতে পারে, আবার ভালোর দিকেও যেতে পারে।’

বুধবার (১০ মে) বনানী কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে জাতীয় পার্টির চেয়ারম্যান এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, ‘সামনের দিকে রাজনীতিতে সংঘাত হতে পারে, আবার দমন-পীড়ন করে রাজনীতিকে দাবিয়ে রাখা হতে পারে। আসলে দেশের রাজনীতিতে একটা সমস্যা আছে, তার সমাধান দেখছি না। দেশে সুশাসন দেবো এই কথা বলে আমরা দেশের মানুষের সামনে যাচ্ছি। আমরা আমাদের নিজস্ব রাজনীতি নিয়ে সাধারণ মানুষের কাছে যাচ্ছি। নির্বাচনের সময় আমরা জনগণের প্রত্যাশা বিবেচনা করে সিদ্ধান্ত নেবো। কি করলে জনগণের ভালো হবে আমরা সেই দিক বিবেচনা করেই নির্বাচন বিষয়ে সিদ্ধান্ত নেবো।’

আমরা যদি নিজেরাই এককভাবে নির্বাচন করতে পারি, তাহলে আমরা তাই করবো উল্লেখ করে বিরোধী দলের এই নেতা বলেন, ‘যদি আমাদের সেই শক্তি না থাকে, তাহলে আমরা অন্য সিদ্ধান্ত নেবো। তখন আমরা দেখবো, কার সঙ্গে গেলে জনগণ বেশি উপকৃত হবে, সেই দিকে আমরা লক্ষ্য রাখবো। এ ব্যাপারে দলের নেতাকর্মী ও শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।’

জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, ‘আশা করতে চাই আসন্ন সিটি নির্বাচনগুলো সুষ্ঠু হবে। ভোটাররা ভোট দিতে পারবেন। সেজন্য সরকার ও নির্বাচন কমিশন প্রয়োজনীয় উদ্যোগ নেবে।’

সারাবাংলা/এএইচএইচ/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর