মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

আচমকায ভূমিকম্প, বাড়িতে আগুন লাগল, কী করবেন আপনি? শেখাল বিপর্যয় মোকাবিলা বাহিনী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১২০ সময় দেখুন


Last Updated:

পাশাপাশি এলাকার মানুষকে বোঝানো হয়েছে বিপর্যয় মোকাবিলা টিমের সদস্যরা কী ধরনের কাজ করেন। এইবছর জেলায় রেকর্ড সংখ্যক জলে ডোবা ব্যক্তিদের দেহ উদ্ধার হয়। মহকুমা শাসক জানান, খুব সুন্দর প্রদর্শন হয়েছে।

+

বিপর্যয়

বিপর্যয় মোকাবিলা বাহিনীর মহড়া

পুরুলিয়া: চারিদিকে শুধুই কান্নার আওয়াজ। আচমকা ভূমিকম্প, বাড়িতে আগুন লগল , কী করবেন আপনি? সাধারণ মানুষকে হাতে কলমে এবার সেই শিক্ষা দিলেন বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা। আপৎকালীন পরিস্থিতি মোকাবিলায় ও উদ্ধারকাজের একটি মহড়া প্রদর্শনী অনুষ্ঠিত হল পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহর।

রঘুনাথপুর মহকুমা শাসক কার্যালয় প্রাঙ্গণে রঘুনাথপুর বিপর্যয় মোকাবিলা বাহিনীর উদ্যোগে অনুষ্ঠিত হওয়া মহড়া প্রদর্শনী অনুষ্ঠানের মধ্য দিয়ে দেখিয়ে দেওয়া হল কীভাবে পরিস্থিতি মোকাবিলা করলেন। বিপর্যয় মোকাবিলায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামগুলি প্রদর্শনী করা হয় মহড়ায়। বাহিনীর সদস্যরা সেগুলির ব্যবহার সম্পর্কে জনসাধারণকে জানান। মহড়া দেখতে ভিড় জমেছিল রঘনাথপুর শহরের বহু মানুষজনের।

অন্যদিকে রঘুনাথপুর বিপর্যয় মোকাবিলা বাহিনীর এই মহড়া এদিন পর্যবেক্ষণ করেন রঘুনাথপুর মহকুমা শাসক বিবেক পঙ্কজ ও রঘুনাথপুর মহকুমার পুলিশ আধিকারিক রোহেদ শেখ। বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা বলেন, কঠিন পরিস্থিতিতে কী ভাবে আমাদের সদস্যরা কাজ করে এদিন প্রদর্শনীর মাধ্যমে তা তুলে ধরা হয়েছে।

পাশাপাশি এলাকার মানুষকে বোঝানো হয়েছে বিপর্যয় মোকাবিলা টিমের সদস্যরা কী ধরনের কাজ করেন। এইবছর জেলায় রেকর্ড সংখ্যক জলে ডোবা ব্যক্তিদের দেহ উদ্ধার হয়। মহকুমা শাসক জানান, খুব সুন্দর প্রদর্শন হয়েছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর