বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

আজ থেকে হজের ফিরতি ফ্লাইট শুরু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ১২৭ সময় দেখুন


‎পবিত্র হজের সব আনুষ্ঠানিকতা শেষে আজ মঙ্গলবার (১০ জুন) থেকে শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট। চলবে ১০ জুলাই পর্যন্ত।
‎
‎এ বছর বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১৫৭ জন হজ পালন করেছেন। এর মধ্যে ১৯ জন সৌদি আরবে গিয়ে মারা গেছেন।
‎
‎হজের আনুষ্ঠানিকতা শুরু হয় গত ৪ জুন। সেদিন হাজিরা মিনায় পৌঁছান। পরদিন ৫ জুন আরাফাতের ময়দানে অবস্থান করেন এবং সেখানে হজের মূল আনুষ্ঠানিকতা পালিত হয়। ৬ জুন পশু কোরবানি ও শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপের মাধ্যমে মূল কার্যক্রম সম্পন্ন করেন। পরে হাজিরা বিদায়ি তাওয়াফ ও সাঈ করে হজের আনুষ্ঠানিকতা সমাপ্ত করেন।
‎
‎সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলতি হজ মৌসুমে তাপজনিত রোগের ঘটনা গত বছরের তুলনায় ৯০ শতাংশ কমে গেছে। তাপজনিত রোগের কারণে হাসপাতালে ভর্তি হওয়া বা নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে রোগীদের উল্লেখযোগ্য বৃদ্ধি বা অস্বাভাবিক সংখ্যা দেখা যায়নি।
‎
‎২০২৪ সালের হজ মৌসুমে মক্কায় তাপমাত্রা ৫১.৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। সেসময় অন্তত ১,৩০১ জন হাজি প্রাণ হারান এবং ২,৭৬৪ জন তাপজনিত অসুস্থতায় আক্রান্ত হন।
‎
‎উল্লেখ্য, হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল ২৯ এপ্রিল আর হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ছিল ৩১ মে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর