শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

আজ রাষ্ট্রপতির সংলাপে যাচ্ছে গণফোরাম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ২৬৮ সময় দেখুন
আজ রাষ্ট্রপতির সংলাপে যাচ্ছে গণফোরাম


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম আজ রোববার (২ জানুয়ারি) সন্ধ্যা ছয়টায় রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশন (ইসি) গঠনের বিষয় নিয়ে সংলাপে অংশ নিচ্ছে। দলটির সংসদ সদস্য মোকাব্বির খানের নেতৃত্বে আট সদস্যবিশিষ্ট প্রতিনিধি দল বঙ্গভবনে যাবেন।

জানা গেছে, এই সংলাপে ড. কামাল হোসেন যাচ্ছেন না। তিনি অসুস্থতার কারণে এই সংলাপে অংশ নেওয়া থেকে বিরত থাকবেন। তবে একটি দলীয় সূত্র সারাবাংলাকে জানিয়েছে, তিনি রাজনৈতিক কৌশলগত কারণে ওই সংলাপে অংশ নিচ্ছেন না।

এদিকে ড. কামাল হোসেনকে সংলাপে অংশগ্রহণ না করার জন্য মোস্তফা মহসীন মন্টুর নেতৃত্বাধীন গণফোরামের পক্ষ থেকে চিঠি দিয়ে লিখিতভাবে জানানো হয়েছে।

গণফোরাম সূত্র জানিয়েছে, ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম সংলাপে নির্বাচন কমিশন গঠনে আইন করার বিষয়টির ওপর জোর দেবে। দলটির সংসদ সদস্য মোকাব্বির খান সারাবাংলাকে জানিয়েছেন, সন্ধ্যায় ছয়টায় রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশগ্রহণ করবেন তারা।

সারাবাংলা/এএইচএইচ/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর